Sunday, May 24, 2026

নির্বাচনের আগে ফের স্বমহিমায়! বাইডেনকে বিঁধে ‘রক্তগঙ্গা’ বইয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Date:

Share post:

তাঁকেই নির্বাচিত করতে হবে। এর অন্যথা হলে রক্তগঙ্গা বইবে আমেরিকায় (America)। ফের ভয়ঙ্কর হুমকি দিয়ে সংবাদ শিরোনামে উঠে এলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগামী নভেম্বর মাসেই প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও বাইডেন (Joe Biden)। আর তা নিয়ে ইতিমধ্যে বিশ্ব রাজনীতি উত্তাল। আর সময় যত এগিয়ে আসছে একের পর এক নির্বাচনে (Presidential Election) জয়ের মধ্যে দিয়ে নিজের জায়গা পার রীতিমতো পাকা করে নিয়েছেন ট্রাম্প। তবে লড়াইয়ে নামার সবরকম প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছেন বাইডেনও।

শনিবার ওহিওতে এক জনসভায় উপস্থিত হয়ে স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এদিনের সভায় তিনি সাফ জানান, আগামী ৫ নভেম্বর তারিখটা হতে চলেছে মার্কিন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আগামী ৫ নভেম্বর। পাশাপাশি ট্রাম্পের আরও দাবি, তিনি ফের হোয়াইট হাউসে ফিরলে তা দেশের জন্য মঙ্গলের। এছাড়াও এদিন বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে মন্তব্য করে ‘অভিবাসন নীতি’ নিয়েও একহাত নেন ট্রাম্প। তিনি বলেন, লক্ষাধিক পরিযায়ী শ্রমিকদের ওয়ার্ক পারমিট দিয়ে বাইডেন বারবার আফ্রিকান-আমেরিকান ভোটারদের পিঠে ছুরি মেরেছে। এরপরই ট্রাম্পের হুঁশিয়ারি, তিনি যদি নির্বাচিত না হন তা হলে ‘রক্তগঙ্গা’ বইবে আমেরিকায়।

ট্রাম্পের আরও দাবি, চিন মেক্সিকোতে গাড়ি তৈরি করে তা মার্কিনিদের কাছেই বিক্রি করার পরিকল্পনা করছে। এপ্রসঙ্গে রিপাবলিকান নেতার হুঁশিয়ারি, আমি নির্বাচিত হলে ওরা গাড়িগুলো বিক্রিই করতে পারবে না।

Related articles

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল...

কোটি টাকার প্রকল্পেও ঘরে জল নেই, জল জীবন মিশন নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশ যাদবের

পাইপলাইন তৈরি হয়েছে, তবু কলে জল নেই। তাহলে এই ‘জল জীবন মিশন’ কার স্বার্থে? যোগীরাজ্যে প্রয়াগরাজের মতো এলাকায়...

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...