Friday, June 26, 2026

নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান: অভিজিৎকে ‘সুপরামর্শ’ কুণালের

Date:

Share post:

বিচারপতি থাকার সময়ও বিতর্কিত। পদত্যাগ করেও সমালোচিত। নির্বাচনে হেরে আর ‘মুখ পোড়াবেন’ না- অভিজিৎ গঙ্গোপাধ্যা য়কে (Abhijit Ganguli) ‘সুপরামর্শ’ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার, সকালে নিজের এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে পোস্ট করেন কুণাল। শনিবার, তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কুণাল বলেন, এই আসনে তৃণমূলই (TMC) জিতবে। তার পরে তৃণমূল নেতার সংযোজন, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) আপনাকে ভোটে জিততে দেবে না।”

শনিবারের সভায় শুভেন্দুকে নিশানা করে অভিজিৎ গঙ্গোপাধ্যারকে (Abhijit Ganguli) উদ্দেশ করে তৃণমূলের প্রাক্তন সাংসদের বলেন, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না।” কারণ হিসেবে কুণালের মত, “আপনি কেন, বিজেপিতে অন্যে কোনও নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না ও।”

এদিন সকালে এক্স হ্যান্ডেলে প্রাক্তন বিচারপতির উদ্দেশে কুণাল লেখেন,
”পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূল জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে।”

বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর থেকেই জল্পনা ছড়িয়েছে তমলুক আসনে ভোটে দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দলের সুবক্তা ও স্যোশাল মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবাংশুকে। দেবাংশুর সমর্থনে কুণাল শনিবার বলেন, “ভোট গণনার পর তো আপনি হেরে যাবেন। তাই আপনাকে অনুরোধ, এখনও সময় আছে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিন যে, আপনি ভোটে দাঁড়াবেন না।” শুভেন্দু আক্রমণ করে তৃণমূলের প্রাক্তন সাংসদের বলেন, “যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন।”




Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...