Friday, June 26, 2026

মর্মান্তিক,শিক্ষককে পথেই পিষে মারল দাঁতালের দল

Date:

Share post:

ভাবতেই পারেননি কোন বিপদ অপেক্ষা করে আছে।প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরছিলেন বাড়িতে।শনিবার জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি ফেরার সময়ে আচমকাই পড়ে যান এক দল হাতির সামনে।কেশিয়ারি হাইস্কুলের শিক্ষক বাদল দত্ত বাইক ফেলে পালানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বছর বাহান্নর শিক্ষককে পথেই পিষে মারল দাঁতালেরা।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেশিয়ারির কুসুমপুর নাপো এলাকায়। মৃত শিক্ষকের বাড়ি কেশিয়ারি থানার ডি কুসুমপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন ধরে কেশিয়ারিতে ৭০ থেকে ৮০টি হাতির একটি দল ঢুকে পড়ে। শনিবার হাতিগেড়িয়া জঙ্গলে দিনভর তাদের তাণ্ডবে আতঙ্কিত ছিল এলবাকাবাসী। সন্ধ্যায় বন দফতরের কর্মীদের তৎপরতায় হাতি তাড়ানোর কাজ শুরু হয়। তখনই হাতির দলটি কুসুমপুর জঙ্গলে ঢুকতে শুরু করে। সেইসময় কুসুমপুর জঙ্গলের পাশের রাস্তা দিয়ে বাইকে ফিরছিলেন ওই শিক্ষক। রাস্তাতে একেবারে হাতির দলের মুখোমুখি পড়ে যান তিনি। ভয়ে বাইক ফেলে পালাতে শুরু করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। রাস্তাতেই তাঁকে পিষে মারে দাঁতালেরা।কেশিয়ারি থানার পুলিশ পৌঁছে শিক্ষকের দেহ উদ্ধার করেছে।

এদিকে ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। আসলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বড় অংশই জঙ্গলে ঘেরা। যাতায়তের জন্য জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া পথই এলাকার মানুষদের ভরসা। কিন্তু প্রায়ই হাতির তাণ্ডবে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

 

 

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...