Tuesday, February 24, 2026

মুসলিম বাবার হিন্দু কন্যা, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য গল্প আরশাদ – রাজকুমারীর

Date:

Share post:

রক্তের সম্পর্কে তাঁরা একে অন্যের কেউ নন, তবে ভালবাসার সম্পর্কে মুসলিম বাবা আরশাদের তাঁর হিন্দু মেয়ে হলেন রাজকুমারী সুন্দরীবালা। একাত্তরের গণহত্যায় বেঁচে যাওয়া ছোট্ট শিশুর ধর্ম বা জাত নিয়ে বিশেষ কোনও মাথাব্যথা ছিল না গ্রামের এক সাধারণ কৃষক আরশাদ আলি মোড়লের। হত্যাযজ্ঞের একদিন পর লাশের স্তূপের মাঝে নিজের বাবার মৃতদেহ খুঁজতে এসেছিলেন। স্পন্দনহীন সারিসারি প্রাণের মাঝে শিশুর কান্না শুনে থমকে যান। বাবাকে খুঁজে পাননি আরশাদ, কিন্তু কন্যা সন্তানকে ঘরে নিয়ে গেলেন বিনা দ্বিধায়।

বিশ্বজুড়ে যখন সাম্প্রদায়িক অস্থিরতার জেরে একের পর এক প্রাণ চলে যাচ্ছে, ঠিক তখনই খুলনা জেলার চুকনগর গ্রামের ভদ্রা নদীর পাড় সংলগ্ন এলাকার ছোট্ট একটা ঘটনা ভিজিয়ে দেয় চোখ, নাড়িয়ে দেয় সবার মন। সময়টা ১৯৭১ সালের ২০ মে। মুক্তিযুদ্ধের সবচেয়ে বর্বরতম গণহত্যা সংঘটিত হয়েছিল এইস্থানে। নির্বিচারে একসঙ্গে ১০ হাজার নর-নারী ও শিশুকে সেদিন হত্যা করেছিল পাকিস্তান। আর তখনই ছ’মাসের রাজকুমারীকে খুঁজে পেয়েছিলেন আরশাদ। শিশুটি যে মহিলার বুকের কাছে হামাগুড়ি দিচ্ছিল তাঁর মৃতদেহের উপরে জ্বলজ্বল করছিল লাল সিঁদুর। আরশাদ বুঝেছিলেন এ কন্যাসন্তান হিন্দু ঘরের। তাইতো সনাতন ধর্মের কথা মাথায় রেখে মেয়েটির নাম রাখেন রাজকুমারী সুন্দরীবালা। এক ছাদের তলায় গীতা পাঠ আর আজান গড়ে তুলল অপত্য স্নেহের সম্পর্ক। মানুষের সঙ্গে মানবতার এক অমর গাঁথা সৃষ্টি হল। রাজকুমারী বড় হওয়ার পর হিন্দু রীতি মেনেই তাঁকে পাত্রস্থ করেন আরশাদ। সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে ভালবাসার মিশেলে এমন এক বাস্তব গল্প তৈরি করলেন দুই ভিন্নধর্মী বাবা-মেয়ে যা সত্যিই শেখার মতো।

spot_img

Related articles

কলকাতায় শুটআউট, রাতের শহরে যুবককে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি!

কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় (Tiljola , Beniapukur) শুটআউট। সোমবার সন্ধ্যায় মহম্মদ নিয়াজ (MD Niyaz) নামে এক যুবককে লক্ষ্য করে...

মা ফ্লাইওভারে সেনা ট্রাকের দুর্ঘটনা! আহত ২ জওয়ান

মা উড়ালপুলে দুর্ঘটনা, বৃষ্টি ভেজা মঙ্গলের সকালে সেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকতেই বিপত্তি। আহত হয়েছেন দু’জন...

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় পাইলট-সহ ৭ যাত্রীর মৃত্যু

আশঙ্কাই সত্যি হল, রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুল্যান্স (Ranchi to Delhi air ambulance accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে...

আরাবল্লী পর্বতে সাতপাক ঘুরবেন বিজয়- রশ্মিকা! ‘বিরোশ’ বিয়ে ঘিরে সবার নজর উদয়পুরে

'দ্য ওয়েডিং অব বিরোশ' (Vijay-Rashmika Wedding) অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika...