Monday, June 22, 2026

টাকা দেওয়ার শ্বেতপত্র নিয়ে বাংলায় আসুন: মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের, বালুরঘাটে দাঁড়িয়ে সুকান্তকে তোপ

Date:

Share post:

বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে সাংসদ তথা বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, সভামঞ্চ থেকে অভিষেকের বার্তা, আগামী ভোট, বিজেপিকে জব্দ করার ভোট। তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিজেপিকে রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার। গত তিন বছরে বাংলাকে আবাস বা ১০০দিনের প্রকল্পে কত টাকা দিয়েছে কেন্দ্র- যে কোন জায়গা, এমনকী কোনও টিভি চ্যানেলেও সুকান্তকে শ্বেতপত্র নিয়ে অভিষেক (Abhishek Banerjee) মুখোমুখি বসার চ্যালেঞ্জ ছোড়েন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে অভিষেক বলেন, গত ৩ বছরে বাংলার জন্য আবাস ও ১০০দিনের কাজে কত বরাদ্দ করেছেন প্রচারে এসে জানান।

গঙ্গারামপুরের সভা থেকে সুকান্তকে তোপ দাগেন অভিষেক। নাম না করেই অভিষেক বলেন, “যাঁকে ভোট দিয়ে জেতালেন, তিনি বলছেন বাংলার টাকা আটকে রাখো। তাঁকে কি ভোট দেবেন?” অভিষেকের কথায়, “এই কেন্দ্রের সাংসদ সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। তা হলে বুঝতে পারছেন, আপনাদের টাকা কে আটকে রেখেছে?”

বিজেপির রাজ্য সভাপতিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “গত তিন বছরে আবাস এবং ১০০ দিনের কাজের প্রকল্পে ১০ পয়সা বরাদ্দ করা নিয়েও যদি বিজেপি শ্বেতপত্র প্রকাশ করতে পারে, তবে রাজনীতির ময়দানে পা রাখব না।” এই নিয়ে তর্কে অংশ নিতে সুকান্তকে যে কোনও জায়গার আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

গত তিন বছরে আবাস ও ১০০ দিনের কাজে কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে কত টাকা বরাদ্দ করেছেন- ভোটপ্রচারে এসে শ্বেতপত্র প্রকাশ করে জানান প্রধানমন্ত্রী। হুঙ্কার দিয়ে জানান অভিষেক। সম্প্রতি বাংলায় এসে নরেন্দ্র মোদি দাবি করেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আবাস প্রকল্পের টাকা দিয়েছিল কেন্দ্র। এর পরেই ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে আবাস প্রকল্পে মোদির দাবি খণ্ডন করে চিঠি প্রকাশ করেন অভিষেক। জানান, ‘‘২০২২-’২৩ এবং ২০২৩-’২৪ অর্থবর্ষে আবাসের একটি টাকাও দেয়নি কেন্দ্র। প্রধানমন্ত্রীকে বলব, শ্বেতপত্র প্রকাশ করুন।’’ এদিনের সভা থেকেও মোদিকে চ্যালেঞ্জ জানান অভিষেক।



Related articles

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...