Saturday, April 11, 2026

আইপিএল-এর আগে বিপদে অশ্বিন, কিন্তু কেন?

Date:

Share post:

২০২৪ আইপিএল-এর আগে বিপদে পরলেন রবিচন্দ্রন অশ্বিন । টুইটারে নিজেই জানালেন সেকথা। আসন্ন ২০২৪ আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। প্রথম ম্যাচে আইপিএলে নামছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২২ মার্চ চেন্নাইয়ের ঘরের মাঠেই সেই খেলা। অশ্বিনের ছেলেরা সেই ম্যাচ দেখতে চান। কিন্তু ছেলেদের হাতে টিকিটই তুলে দিতে পারছেন না অশ্বিন। আর এই কথাই নিজের টুইটারের জানালেন অশ্বিন নিজেই।

এই নিয়ে অশ্বিন বলেন। “ সিএসকে বনাম আরসিবি ম্যাচের জন্য টিকিটের অবিশ্বাস্য চাহিদা দেখতে পাচ্ছি। আমার সন্তানেরা উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ মাঠে বসে দেখতে চায়। চেন্নাই, দয়া করে সাহায্য করো।“

এই মুহূর্তে অশ্বিন রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। তবে দীর্ঘদিন খেলেছেন চেন্নাইয়ের হয়ে। পরে পুণে সুপারজায়ান্ট, পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলেছেন। তবে তাঁর সন্তানেরা মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে পছন্দ করেন। তাই ম্যাচ দেখতে চান তারা। আর ঘরের মাঠে পরিবারকে খেলা দেখাতে চেয়েও পারছেন না ভারতের অফস্পিনার। আর সেই কারণে বাধ্য হয়ে সাহায্য চেয়েছেন প্রাক্তন দলের কাছে।

আরও পড়ুন- আইপিএল-এ কলকাতার হয়ে নেতৃত্ব দিতে চান রোহিত, ভাইরাল ভিডিও

Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...