Tuesday, March 17, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারালো ৮ উইকেটে। ১৭ বছর ধরে চেষ্টা করেও এখনও আইপিএল-এর জয়ের স্বাদ পাননি বিরাট কোহলিরা। তবে এদিন দিল্লিকে হারিয়ে মাত্র দু’বছরে উইমেন্স প্রিমিয়ার লিগ মেয়েদের আইপিএল-এর ট্রফি ঘরে তুলল স্মৃতি মান্ধনারা।

২) লোকসভা নির্বাচনের জন্য দেশের থেকে সরছে না আইপিএল ২০২৪। শনিবার রাতে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। গতকাল সকালে জল্পনা দেখা দেয়, লোকসভা ভোটের জন্য দেশ থেকে বিদেশে সরতে চলেছে ২০২৪ আইপিএল। কিন্তু শনিবার রাতে সব জল্পনার অবসান ঘটান বিসিসিআই সচিব।

৩) এবার বিরাট কোহলিকে নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে সংঘাতে জড়ালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সামনেই টি-২০ বিশ্বকাপ। আর সূত্রের খবর , টি-২০ বিশ্বকাপে বিরাটকে দলে ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এতেই নাকি ঘোর আপত্তি রোহিত শর্মার। তিনি জানিয়ে দিয়েছেন টি-২০ বিশ্বকাপে বিরাটকে চান রোহিত। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের।

৪) ২০২৩ একদিনের বিশ্বকাপে ফাইনালে হারের জন্য ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে দুষলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। এক সাক্ষাৎকারে কাইফ বলেন, রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়দের জন্যই গত এক দিনের বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছে ভারতকে। তার মতে ফাইনালে আহমেদাবাদে পিচ পরিবর্তনের কারণেই ফাইনালে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৫) ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় নিজের ১০০তম টেস্ট খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়াও টেস্টে ৫০০-র বেশি উইকেট নিয়েছেন তিনি।আর সেই কারণে অশ্বিনকে সংবর্ধনা দিয়েছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা।সেখানেই অশ্বিনের প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় , রবি শাস্ত্রীরা।

আরও পড়ুন- মেয়েদের আইপিএল চ্যাম্পিয়ন RCB

 

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...