Tuesday, June 23, 2026

নিজেদের স্বার্থে বিজেপি কমিশনকে দখল করেছে, ডিজি-কে সরাতে তোপ কুণালের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তাঁর পদ থেকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুধু তাই নয়, রাজীব কুমারকে লোকসভা ভোটে কোনও নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত না করারও নির্দেশ দিয়েছে। বিষয়টিকে পক্ষপাতিত্ব বলেই মনে করছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বঙ্গ বিজেপি নেতাদের অঙ্গুলিহেলনেই রাজীব কুমারকে তাঁর পদ থেকে সরানো হয়েছে বলে দাবি তৃণমূলের।

এ প্রসঙ্গে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, “বিজেপি বিভিন্ন সংস্থার দখল নিয়েছে। বিজেপি চাইছে এই সব স্বাধীন প্রতিষ্ঠানও দখল করতে। নির্বাচন কমিশনে বিচার বিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসানোর ব্যবস্থাপনা করেছে বিজেপি। ওরা নিজস্ব অ্যাজেন্ডা অনুযায়ী কাজ করছে। ভোট ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। ডিজিকে সরিয়ে দেওয়া হল। বিজেপি আসলে এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার প্রক্রিয়া শুরু করেছে। এই সিদ্ধান্তেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।”

কুণালের আরও দাবি, “বিজেপি কমিশনকে দখল করার চেষ্টা করেছে। বিজেপি যদি ১০০০ বদলও করে, যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছেন। বিজেপি হারবে। তৃণমূল ৩০ থেকে ৩৫টি আসন পাবে। আমরা সেটা পার করে ৩৭, ৩৮-এর দিকে এগোচ্ছি। আমরা ৪২ এ ৪২ লক্ষ্যে এগোচ্ছি।”

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...