Tuesday, June 23, 2026

বিকেলের পরেই কলকাতায় মুষলধারে বৃষ্টি! কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের

Date:

Share post:

মিলে গেল পূর্বাভাস! সোমবার থেকেই কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি। তবে বেলা যত গড়াবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। সোমবার হাওয়া অফিস জানিয়েছে এদিন বৃষ্টির পাশাপাশি বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। পাশাপাশি বৃষ্টির কারণে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। সোমবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে খবর। তবে এদিন সকাল থেকেই আকাশের মুখভার। বেলা বাড়তে কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টি (Rain) শুরু হলেও হাওয়া অফিস সাফ জানিয়েছে, সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় শুরু হবে মুষলধারে বৃষ্টি।

বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই চৈত্রের শুরুতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছ সোমবার থেকে সারা দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তারপর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাও। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, সোমবার উত্তরবঙ্গে বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...