Sunday, April 5, 2026

ক্ষমতা বদল হতেই আফগানিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের, মৃত ৮

Date:

Share post:

আফগানিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক (surgical strike) পাকিস্তানের। এই হামলায় মৃত্যু হয়েছে ৮ জনের। গত শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ হারান ৭ পাক সেনা জওয়ান। বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে হামলা চালায় এক জঙ্গি। চালানো হয় গুলিও। তার পরেই জঙ্গিদের হুঁশিয়ারি দিয়েছিলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি (Asif Ali Zardari) জানান, এই হামলার পালটা দেবে পাকিস্তান। আর তারপরেই আজ আফগানিস্তানে হামলা পাকিস্তানের।

তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বিবৃতি প্রকাশ করে জানান, সীমান্তের কাছে খোস্ত ও পক্তিকা প্রদেশে বোমাবর্ষণ করেছে পাক সেনা। স্থানীয় সময় রাত তিনটে নাগাদ এই হামলা হয়। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। পাকিস্তানের এই হামলার কড়া নিন্দা করেছে তালিবান (Taliban) প্রশাসন।

২০২১ সালে আফগানিস্তানে তালিবান অভ্যুত্থানের পর থেকেই বারবার পাক সীমান্তে হামলা চালিয়েছে জঙ্গিরা। এমনকি পাকিস্তানের সাধারণ নির্বাচনের সময়েও সীমান্ত এলাকাগুলিতে মৃত্যু হয়েছিল বহু মানুষের। তবে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ স্বীকার করেনি তালিবান প্রশাসন।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...