Thursday, April 9, 2026

আইপিএল-এ কলকাতার হয়ে নেতৃত্ব দিতে চান রোহিত, ভাইরাল ভিডিও

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্সের হয়ে নেতৃত্ব দিতে চান রোহিত শর্মা। একটি সাক্ষাৎকারে এমনটাই বললেন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিতের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে দেখা যাচ্ছে রোহিত বলছেন তিনি কেকেআরে নেতৃত্ব দিতে চান।

একটি সাক্ষাৎকারে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, আইপিএলের অন্য কোন দলকে নেতৃত্ব দিতে চান? জবাবে রোহিত বলেন, ‘‘ইডেন গার্ডেন্স আমার প্রিয় মাঠ। আমার ক্রিকেটজীবনের অনেক ঘটনা সেখানেই ঘটেছে। তাই নেতৃত্ব দিতে হলে আমি কেকেআরকে বেছে নেব।’’ এই সাক্ষাৎকারটি অবশ্য নতুন নয়। কয়েক বছর আগের। তখন মুম্বইয়ের অধিনায়ক ছিলেন রোহিত। সেই সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে আইপিএলের আগে।

সম্প্রতি মুম্বইয়ের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। মুম্বইয়ের নতুন অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর এরপরই শোনা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর রোহিতকে অধিনায়ক হিসাবে নিতে পারেন সিএসকে কর্তৃপক্ষ। আগামী বছর নতুন করে নিলাম হওয়ার কথা আইপিএলের। স্বাভাবিক ভাবেই সব ফ্র্যাঞ্চাইজি নতুন করে দল গঠন করবে। সেসময় রোহিতও দল পরিবর্তন করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন-আইপিএল-এর প্রথম ম্যাচে নামার আগেই বিরাট প্রশংসায় ফ্যাফ

Related articles

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...