Friday, April 3, 2026

রোহিতে মুগ্ধ সরফরাজ, কৃতজ্ঞতা জানালেন ভারত অধিনায়ককে

Date:

Share post:

দীর্ঘ প্রতিক্ষার অবসানের পর ভারতীয় টেস্ট দলে সুযোগ পান সরফরাজ খান। আর সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি। পেয়েছেন সাফল্য। আর সাফল্য পেয়েই কৃতজ্ঞতা জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বললেন, এমন মানুষ আমি জীবনে দেখিনি।দীর্ঘ প্রতিক্ষার অবসানের পর ভারতীয় টেস্ট দলে সুযোগ পান সরফরাজ খান। আর সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি। পেয়েছেন সাফল্য।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সরফরাজ বলেন, “ এমনিতে দলের সবার সঙ্গেই আগে থেকে পরিচয় রয়েছে। অনেকের সঙ্গেই অতীতে ভারত এ দলের হয়ে খেলেছি। ড্রেসিংরুমে সময় কাটিয়েছি। তবে এই প্রথমবার রোহিত ভাইয়ের সঙ্গে ড্রেসিংরুমে থাকার সুযোগ পেলাম। এবং দারুণ মজা পেয়েছি। এমন মানুষ আমি জীবনে দেখিনি।” এখানেই না থেমে সরফরাজ আরও বলেন, “ আমি বিগত কয়েক বছর যেভাবে ব্যাট করেছি, রোহিত ভাই সেভাবেই খেলতে বলেছিল। রোহিত ভাই আমার ব্যাটিং একেবারেই দেখেনি। তবুও আমার উপর আস্থা রেখেছিল। এটা আমার কাছে বড় প্রাপ্তি।“

এখনও পর্যন্ত ৩ টেস্টের ৫ ইনিংসে সরফরাজের রান ২০০। গড় ৫০। সর্বোচ্চ অপরাজিত ৬৮। এর সঙ্গে ৭৯.৩৬ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৩টি হাফ সেঞ্চুরি। সাফল্যের এই পরিসংখ্যানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল রাজকোটে অভিষেক টেস্টের দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৬২ ও অপরাজিত ৬৮। দারুণ পারফরম্যান্সের সুবাদে সরফরাজ ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে জোড়া হাফ সেঞ্চুরি করেন।

আরও পড়ুন- মানতে হবে তিনটি শর্ত, তবেই আইপিএল-এ খেলতে পারবেন শ্রেয়স : সূত্র


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...