Friday, April 3, 2026

প্রচারে সৌমিত্রর উস্কানিমূলক ‘সাম্প্রদায়িক’ মন্তব্যে বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে৷সময় যত এগোচ্ছে, বাড়ছে প্রচারের ঝাঁঝ৷ ভোটের প্রচারে বেরিয়ে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কের ঝড় তুললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। রবিবার বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বামিরা গ্রামে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী।  তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, তৃণমূলকে ভোট দিয়ে জেতালে মনসা মন্দিরে গরু কাটা হতে পারে৷ বিদায়ী বিজেপি সাংসদের এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে৷ এখানেই থামেননি সৌমিত্র৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটকে অভিনয় বলেও কটাক্ষ করেন তিনি।

সৌমিত্রর কটাক্ষ, কেউ চোট পেলে বাড়ির লোকেরা আগে রক্ত মুছে দেয়। সেসব না করে ওঁকে ওই অবস্থায় ছবি তোলা হল। এর পর ব্যান্ডেজ পড়ে অভিনয় করবেন মা-বোনেদের সমবেদনা কুড়োনোর জন্য। যার পালটা জবাব দিয়েছে শাসকদল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি বলেন, সৌমিত্র খাঁর কথার কোনও মূল্য নেই। উনি নিজেই একজন দুর্নীতিগ্রস্ত ও দলবদলু নেতা। উনি কাটমানি খেয়েছেন। এখনও খাচ্ছেন। এবার ভোটে হারার ভয়ে আবোলতাবোল বকছেন। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন বিজেপি নেতা৷ তৃণমূলের দাবি, ধর্মীয় উসকানি দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন সৌমিত্র।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...