Tuesday, June 9, 2026

আগামী মরশুমে কি লাল-হলুদে ডেভিড? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

আগামী মরশুমের জন্য ইতিমধ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। চলতি মরশুমে আইএসএল-এ ফের ব্যর্থ লাল-হলুদ। তবে এরই মধ্যে পরের মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, আগামী মরশুমের জন্য মহামেডানের ডেভিড লাললানসাঙ্গাকে প্রস্তাব দেওয়া হয়েছে লাল-হলুদের পক্ষ থেকে। মহামেডানের হয়ে এই মরশুমে দারুণ ফুটবল খেলেছেন এই ভারতীয় স্ট্রাইকার। কলকাতা লিগ থেকে শুরু করে আই লিগেও দারুণ ছন্দে মহমেডান স্ট্রাইকার।

মহমেডান এই মরশুমে আই লিগ জেতার দোরগোড়ায়। শেষ তিন ম্যাচে খুব বেশি কিছু পরিবর্তন না হলে চ্যাম্পিয়ন হয়ে পরের মরশুমে আইএসএল খেলতে নামবে। ফলে ভাল দল গড়তে হবে তাদের। সাদা-কালো শিবির কি তাদের সেরা স্ট্রাইকারকে ছাড়বে সেটা নিয়েই বড় প্রশ্ন। তবে এর আগে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত জানিয়ে দিয়েছেন, তাঁরা আগেই পরের মরশুমের জন্য এক ভারতীয় ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। যদিও সেক্ষেত্রে কোনও ফুটবলারের নাম করেননি কুয়াদ্রাত। সুত্রের খবর, সেই সময়ই ডেভিডকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। এমনটাই তবে অবশ্যই এই খবরে এখনই শিলমোহর দেওয়ার কোনও জায়গা নেই। শুধুই জল্পনার পর্যায়ে রয়েছে গোটা বিষয়টা।

এ মরশুমেও ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়া বেশ কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পরের মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ। এই মরশুমে ইস্টবেঙ্গলে কোনও ভাল মানের ভারতীয় স্ট্রাইকার নেই। ফলে ভাল মানের ভারতীয় স্ট্রাইকার দরকার ইস্টবেঙ্গলের।

এবারের আইএসএল ডার্বিতে দুটি ম্যাচই আয়োজিত হয়েছে। তবে প্রথম ডার্বিতে ২-২ গোলে ড্র হলেও, ফিরতি ডার্বিতে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরে যায় ইস্টবেঙ্গল। লিগ টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে কুয়াদ্রাতের দল।

আরও পড়ুন- শ্রেয়সের পর আইপিএল খেলার ছাড়পত্র পেলেন রাহুল, তবে শুরুতে নয় উইকেটকিপিং : সূত্র

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...