Wednesday, June 24, 2026

আইপিএল-এ আসছে নতুন নিয়ম, সুবিধা হবে আম্পায়ারের সিদ্ধান্ত নিতে

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল । প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরই প্রস্তুতি ব্যস্ত দশ দল। তবে এরই মধ্যে নতুন নিয়ম আনতে চলেছে আইপিএল কতৃপক্ষ। সূত্রের খবর, আইপিএলে দেখা যাবে এসআরএস (স্মার্ট রিপ্লে সিস্টেম)। এতদিন ছিল ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)।এবারের আইপিএলে দেখা যাবে এসআরএস। আরও দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আনা হচ্ছে এসআরএস।

জানা যাচ্ছে, তৃতীয় আম্পায়ারের ঘরেই বসবেন হক-আই প্রযুক্তিবিদেরা। তাঁদের থেকে সরাসরি তথ্য পাবেন তৃতীয় আম্পায়ার। এতদিন হক-আই প্রযুক্তিবিদ এবং তৃতীয় আম্পায়ারের মাঝে ছিলেন সম্প্রচারকার সংস্থার এক ব্যক্তি। এখন থেকে আর তাঁকে মাঝে রাখা হবে না। এরফলে তৃতীয় আম্পায়ার আরও অনেক তাড়াতাড়ি বেশি তথ্য পাবেন। একই সঙ্গে দু’টি ছবি দেখার সুযোগ থাকছে আম্পায়ারদের কাছে। আগে যা সম্ভব হত না। আর এর ফলে আরও দ্রুত সিদ্ধান্ত দিতে পারবেন তৃতীয় আম্পায়ার।

আরও পড়ুন- আইপিএল-এর আগে হৃদয় ভাঙল সূর্য’র, কিন্তু কেন?


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...