Wednesday, June 24, 2026

বিতর্কিত মন্তব্যের জেরে তথাগত রায়ের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ মতুয়াদের

Date:

Share post:

নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুলেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। তাঁর এহেন মন্তব্য মতুয়া ধর্মাবলম্বীদের জন্য ‘অপমানজনক’, এই অভিযোগ তুলে মঙ্গলবার বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল মতুয়ারা।মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ লেক ভিউ রোডে তথাগতর বাড়ি অভিযান করল মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা।এদিন তারা জানায়, বিভিন্ন আইনের প্রসঙ্গ তুলে জিজ্ঞেস করেন কোথায় এই পুরুষাঙ্গ পরীক্ষার কথা লেখা আছে? তথাগত শিক্ষিত হয়েও বাঙালি সমাজের ক্ষতি করছেন বলেও তোপ দাগেন তাঁরা।

মতুয়াদের প্রতিনিধি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় যেভাবে শারীরিক পরীক্ষার নিদান দিয়েছেন, তা শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়েছে। তাঁর টুইটের ভাষা শুধু যে শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে তা নয়, বরং ধর্মীয় ভেদাভেদ তৈরি করে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এদিন সেই মন্তব্যের প্রতিবাদে তথাগত রায়ের বাড়ি ঘেরাও করেন মতুয়ারা।

মতুয়াদের দাবি, আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম। এই নাগরিকত্ব আমরা চাইনি। আমাদের কাছে ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সব আছে। আমরা এদেশের নাগরিক। আমাদের ভোটেই শান্তনু ঠাকুর জিতে কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। তা হলে আমাদের কেন নাগরিকত্বের জন্য নতুন করে আবেদন করতে হবে? কেন বাংলাদেশের তথ্য দিতে হবে? মতুয়াদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারের এই সিএএ মানি না। আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...