Sunday, April 12, 2026

মঙ্গলে মুখ ভার আকাশের, আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

সকাল থেকেই আকাশের মেজাজ ভাল নেই। মঙ্গলে সকালে রোদের তেজ না থাকায় সেভাবে গরম অনুভূত হচ্ছে না। কলকাতার বেশ কিছু এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে ভোরের দিকে। সোমবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। বৃষ্টির সঙ্গে একদিকে যেমন ঝোড়ো হাওয়া বইবে তেমনই আবার কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

কলকাতা শহর শহরতলিতে সকালে সেভাবে বৃষ্টি না হলেও বিকেলের পর থেকেই আবহাওয়া বদলে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সন্ধ্যায় কয়েক পশলা বৃষ্টি ভিজবে শহর। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ আর নদিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। শুক্রবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা খানিক কমেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বসন্তের বৃষ্টিতে রাতের দিকে বেশ শীত শীত ভাব টের পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...