Monday, April 6, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে আত্মবিশ্বাসী সুনীল, জানালেন প্রতিপক্ষকে চেনেন হাতের তালুর মতন

Date:

Share post:

আগামি ২২ এবং ২৬ মার্চ বিশ্বকাপের যোগ্যতা অর্জনে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ আফগানিস্তান। চার দিনের মধ্যে দু’টি ম্যাচ। আর দুই ম্যাচে আর প্রতিপক্ষ আফগানিস্তান। যদিও এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। জানালেন, প্রতিপক্ষকে হাতের তালুর মতো চেনেন তাঁরা।

এই নিয়ে সাক্ষাৎকারে সুনীল বলেন, “ প্রথমবার যখন ওদের বিরুদ্ধে খেলেছিলাম, তার চেয়ে ওরা এখন অনেক উন্নতি করেছে। শুরুর দিকে ওদের বিরুদ্ধে স্বচ্ছন্দেই খেলতাম আমরা। কিন্তু ধীরে ধীরে ওরা অনেক উন্নতি করেছে। আর দুই দেশ যেহেতু একই অঞ্চলে, তাই আমরা এখন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বীই হয়ে গিয়েছি। আমাদের মধ্যে এখন উত্তেজনাপূর্ণ লড়াই হয়। কারণ, গত এক দশকে দুই দেশই ফুটবলে উন্নতি করেছে। ওদের খেলোয়াড়রা এখন দেশের বাইরে গিয়ে খেলায় ওরা অনেক উপকৃত হয়েছে। কিন্তু ওদের হাতের তালুর মতো চিনি। তাই আমরাও আত্মবিশ্বাসী।“

এবারের বিশ্বকাপের বাছাই পর্বে ভারত রয়েছে ‘এ’ টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে কাতার, কুয়েত ও আফগানিস্তান। এই গ্রুপে ভারত এখন রয়েছে তিন নম্বরে। গত নভেম্বরে বাছাই পর্বের দুটি ম্যাচ খেলে ভারত। প্রথম ম্যাচে তারা কুয়েতে গিয়ে তাদের ১-০ গোলে হারিয়ে আসে। কিন্তু কাতারের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ গোলে হেরে যায়।

আরও পড়ুন- আইপিএল-এ আসছে নতুন নিয়ম, সুবিধা হবে আম্পায়ারের সিদ্ধান্ত নিতে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...