Tuesday, March 31, 2026

নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, আটক নগদ টাকা-মাদক

Date:

Share post:

নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ব্যাপক নাকা চেকিং, ধরপাকড়। চারদিনে কত পরিমাণ বেআইনি অর্থ, মাদক-মদ আটক হয়েছে, বুধবার তার পরিসংখ্যান পেশ করল নির্বাচন কমিশন। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী এবং ডেপুটি সিইও সুব্রত পাল সাংবাদিক বৈঠকে জানান সব মিলিয়ে ৮১ কোটি ২১ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে কেন্দ্র, রাজ্য ও বিভিন্ন এজেন্সি মিলিয়ে মোট ২৪টি সংস্থা। এর মধ্যে নগদ অর্থের পাশাপাশি বেআইনি মদ ও মাদকও রয়েছে।

এর পাশাপাশি কমিশনের দফতরে বিভিন্ন মাধ্যমে কমিশনের কাছে লক্ষাধিক অভিযোগ জমা পড়েছে। নির্বাচনী আচরণবিধিভঙ্গের অভিযোগের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৭২৬টি। এছাড়াও সিভিজিল মোবাইল অ্যাপে জমা পড়েছে ২৫০ টি অভিযোগ। এই অ্যাপে কেউ কোনও অভিযোগ জানালে কমিশন ১০০ মিনিটের মধ্যে তাঁর সমস্যার সমাধানের চেষ্টা করে। যদিও এই বিপুল পরিমাণ অভিযোগ নিয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট করা হয়নি সাংবাদিক বৈঠকে।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...