Monday, April 13, 2026

“তৃণমূলে ছিলাম, আছি, থাকবো! চক্রান্তকারীদের মুখোশ খুলে যাবে”, কড়া বার্তা মলয় ঘটকের

Date:

Share post:

শিয়রে লোকসভা নির্বাচন (Loksabha Election)। রাজ্যের ৪২টি আসনে জোরকদমে প্রচার শুরু করেছে তৃণমূল। তারই মাঝে বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) এক্স হ্যান্ডেলের পোস্ট। মলয় ঘটকের দাবি, তাঁকে উদ্দেশ্য করে নানা খবর চাউর হচ্ছে। সেগুলি মিথ্যে এবং নোংরা রাজনীতির খেলা। যারা এই মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন মলয় ঘটক।

সম্প্রতি, রাজ্য–রাজনীতিতে চাউর করে দেওয়া হয়েছিল, মলয় ঘটককে লোকসভা নির্বাচনের আগে ইডি তলব করেছে। আর তাতে তিনি ভয় পেয়ে বিকল্প পথ খুঁজছেন। কয়লা পাচার মামলায় তাঁর নাম জড়িয়ে গিয়েছে। তাই এবার তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের মন্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে। যার পর থেকেই তিনি নাকি নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন না। এমন সব কথা কিছু সংবাদমাধ্যম ও নিউজ পোর্টালে ছড়িয়ে পড়েছে বলে দাবি মলয়বাবুর। কিন্তু এইসব তথ্য একেবারেই অসত্য বলে দাবি তাঁর।

বিরক্ত মন্ত্রী।এই খবর মিথ্যা ও কাল্পনিক বলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি তিনি জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বকে। বুধবার এক্স হ্যান্ডেলে কড়া জবাব দিয়েছেন মলয় ঘট। তিনি লেখেন, “আজ সকাল থেকে কিছু নিউজ পোর্টাল মিথ্যা ও কাল্পনিক খবর ছাপিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করছে। আমি তাদের আইনি নোটিশ দিয়েছি এবং মামলাও করবো। যাঁরা এই ঘৃণ্য চক্রান্তের পিছনে আছেন তাঁদের মুখোশ অচিরেই খুলে যাবে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলাম, আছি ও থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন, আছেন ও আজীবন থাকবেন। মা–মাটি–মানুষ জিন্দাবাদ।”

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...