Tuesday, March 31, 2026

মোদি গ্যারান্টি কতটা জিরো ওয়ারান্টি, তথ্য দিয়ে প্রমাণ তৃণমূলের

Date:

Share post:

নির্বাচনের আগে নতুন প্রকল্প ঘোষণা করে ভোট হাসিলে মাঠে নেমেছেন নরেন্দ্র মোদি। সেই পরিস্থিতিতে তাঁর উদ্বোধন করা প্রকল্পগুলি যে আদতে বিজেপি জমানার আগের পরিকল্পনার রূপায়ন, তাও প্রমাণিত হয়েছে একাধিক ক্ষেত্রে। তবে নিঃশব্দে যে সব প্রকল্প আদৌ প্রতিশ্রুতির ধারে কাছেও যে পৌঁছাতে পারেনি তা বুধবার তথ্য দিয়ে প্রমাণ করল তৃণমূল। সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও আইএনটিটিইউসি রাজ্য় সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরকারি নথি হাতে নিয়ে বিভিন্ন প্রকল্পে মোদির প্রতিশ্রুতি বা গ্যারান্টি (guarantee) যে কতটা নিস্ফলা তা পেশ করলেন।

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এদিন বলেন, ঘটা করে স্মার্ট সিটি (Smart City) ঘোষণা করেছিল মোদি সরকার। কিন্তু সেই স্মার্ট সিটির উন্নয়ন এখন স্তব্ধ। ২০১৫ সালে থেকে ২০২১ সালের মধ্যে প্রথম রাউন্ডে ২টি স্মার্ট সিটিতে ৪ বছরের জন্য, ১৩টিতে ৩ বছরের জন্য, ১২টিতে ২ বছরের জন্য এবং ৫টি শহরে ১ বছরের জন্য কোনও বরাদ্দ হয়নি। স্মার্ট সিটি মিশনের আর একটি ফ্লপ গ্যারান্টি। নমামি গঙ্গে (Namami Gange) প্রকল্পে দূষণ কমা তো দূরের কথা, তা আরও বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা বারাণসী কেন্দ্রেই গঙ্গায় দূষণ সবথেকে বেশি। তার প্রধান কারণ মাইক্রো প্লাস্টিক। কোভিডে মৃতদেহ এই গঙ্গা দিয়েই বয়ে গিয়েছে। ফলে সম্পূর্ণ ফেল মোদিজি। সাগরমালা (Sagar Mala) প্রকল্পে ৪৪টির মধ্যে ৩১টিতেই কোনও টাকা দেওয়া হয়নি। মাত্র ৯টি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। সবথেকে বড় ধ্বংসাত্মক পদক্ষেপ হল নোটবন্দি। অর্থনৈতিক সন্ত্রাস। উদ্ধার হয়নি কালোটাকা, থামেনি জঙ্গি কার্যকলাপ। ট আরবিআই বলছে, ২০১৬ সালে বাজারে ছিল ১৬.৬ কোটি। ২০২৩-এ বাজারে রয়েছে। ৩৩.৪ কোটি। প্রতি ক্ষেত্রেই ডাহা ফেল মোদির জিরো গ্যারান্টি।

তৃণমূলের সাংবাদিক সম্মেলন থেকে পাশাপাশি আক্রমণ চালানো হয় বিজেপির লোকসভা ভোটের প্রার্থী তালিকা নিয়েও। বুধবারই ১৮তম লোকসভা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচনে ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে। অথচ এখানেও এখনও প্রার্থী দিতে পারেনি বিজেপি। মোদির দলের দ্বিতীয় প্রার্থী তালিকা কোথায়, প্রশ্ন তোলেন শশী পাঁজা।

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...