Tuesday, June 23, 2026

মোদির নামে মহারাষ্ট্র জয় অসম্ভব! রাজের শাহি সাক্ষাতে বিজেপিকে ‘চোর’ কটাক্ষ উদ্ধবের

Date:

Share post:

নির্বাচনের মুখে এবার বিজেপির বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (Shiv Sena) নেতা উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তাঁর সাফ অভিযোগ, মহারাষ্ট্রে নির্বাচনে (Election) জেতার জন্য তাঁর দাদা রাজ ঠাকরেকে (Raj Thackeray) চুরি করছে বিজেপি (BJP)। মঙ্গলবারই সামনে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেছেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। আর তাতেই বেজায় ক্ষুব্ধ রাজের ছোট ভাই উদ্ধব। এদিকে বিজেপি সঙ্গে দাদা কাছাকাছি আসতেই আক্রমণাত্মক ছোট ভাই উদ্ধব ঠাকরে। শিবসেনার নেতার অভিযোগ, তাঁদের পরিবারকে একেবারে ভেঙে তছনছ করে দিচ্ছে গেরুয়া শিবির।

পাশাপাশি অমিত শাহের সঙ্গে রাজ ঠাকরের সাক্ষাৎ প্রসঙ্গে উদ্ধবের অভিযোগ, প্রথমে বিজেপি বাল ঠাকরের ছবি চুরি করল। আর তাতে কোনও ফারাক না পড়তেই লোকসভা নির্বাচনের আগে আরেক ঠাকরেকে চুরি করার খেলায় মেতেছে কেন্দ্রের মোদি সরকার। এরপরই উদ্ধবের হুঁশিয়ারি, আরেক ঠাকরেকে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হবে না বিজেপির। আমি এবং আমার সমর্থকরাই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে যথেষ্ট। তবে এখানেই শেষ নয়, এদিন সরাসরি মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে উদ্ধবের দাবি, আর যাই হোক প্রধানমন্ত্রী মোদির নামে মহারাষ্ট্রে কোনওমতেই জিততে পারবে না বিজেপি। মহারাষ্ট্রের মানুষ শুধুমাত্র ঠাকরের নামে ভোট দেন। সেটা আঁচ করতে পেরেই এই চুরির কাজ শুরু করেছে বিজেপি।

শিবসেনা থেকে আলাদা হয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেছিলেন রাজ ঠাকরে। এদিকে মঙ্গলবার তাঁর সঙ্গে শাহী সাক্ষাতের পর থেকেই জল্পনার পারদ চড়ছে আসন্ন লোকসভা নির্বাচনে রাজের হাত ধরে মহারাষ্ট্রে ‘অপারেশন লোটাস’-এর পরিকল্পনা গেরুয়া শিবিরের। তবে এসব করেও আখেরে লাভের লাভহ কিছুই হবে না বলে এদিন সাফ জানিয়েছেন উদ্ধব।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...