Tuesday, June 23, 2026

এটিএমের গাড়িতেও বাড়তি নজরদারি, নির্বাচনে বেআইনি টাকা রুখতে কড়া কমিশন

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময়ই ভোটে আর্থিক ক্ষমতার প্রয়োগের উপর বিশেষ নজরদারির কথা ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির আর্থিক ক্ষমতার প্রয়োগ রুখতে কড়া হাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মুখ্য নির্বাচন কমিশনার। কীভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হবে তা পরে জানানো হবে বলেও জানান তিনি।

সেই অনুযায়ী, এবার ভোটের ময়দানে বেআইনি কালো টাকা রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। বুধবার, কমিশনের তরফে জানানো হয়েছে, এখন থেকে ব্যাঙ্কের গাড়িতেও চালানো হবে বিশেষ নজরদারি। বিশেষ করে এটিএমে টাকা নিয়ে যাওয়ার গাড়িকেও দিতে হবে বৈধতার পরীক্ষা।নির্বাচন কমিশন সূত্রে খবর, এখন থেকে ভোট পর্যন্ত নাকা চেকিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে ব্যাঙ্কের গাড়িগুলিকেও। এই মর্মে, কালো টাকা ও অবৈধ লেনদেনের উপর নজরদারি চালাতে রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কগুলিকেও নির্দেশ দিয়েছে কমিশন।

কীভাবে চালানো হবে, এই নজরদারি ? নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, ব্যাঙ্কের গাড়ি বা এটিএমে টাকা ভড়ার গাড়িতে ব্যবহার করতে হবে ‘কিউআর কোড’। ওই ‘কিউআর কোড’-এই দেওয়া থাকবে গাড়িতে থাকা টাকার হিসেব। আর ‘কিউআর কোড’-এ দেওয়া হিসেব না মিললেই বাজেয়াপ্ত করা হবে ওই টাকা, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের।

২০২৪-এর লোকসভা নির্বাচনে দেশের কোনও রাজনৈতিক দলই যাতে টাকার বিনিময় কোনওভাবে ফায়দা তুলতে না পারে তাই এই কড়া পদক্ষেপ কমিশনের। সূত্রের খবর, ব্যাঙ্কের গাড়ির পাশাপাশি, লোকসভা নির্বাচনের প্রাক্কালে সব গাড়ির উপরই চালানো হবে নজরদারি।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...