Thursday, April 2, 2026

২৪ ঘণ্টা পার, স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি

Date:

Share post:

এখনও স্বরূপ বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর তল্লাশি।২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে, এখনও চলছে তল্লাশি। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ আয়কর আধিকারিকদের একটি দল স্বরূপের নিউ আলিপুরের বাড়িটি থেকে বেরিয়েছেন। তাঁদের হাতে বেশ কিছু নথিপত্র ছিল। এখনও কয়েক জন আধিকারিক বাড়িতে রয়েছেন। তাঁরাই তল্লাশি চালাচ্ছেন।

বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্বরূপের বাড়িতে যান আয়কর দফতরের আধিকারিকেরা। এ ছাড়াও কলকাতার আরও চারটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। স্বরূপের বাড়ি ছাড়াও তল্লাশি চলে বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়। তবে বুধবার স্বরূপের বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে, আনুষ্ঠানিক ভাবে তার কারণ জানানো হয়নি।

বুধবার সকালে ‘ইডেন রিয়্যাল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়্যাল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও যান আয়কর আধিকারিকেরা।

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...