Friday, June 26, 2026

কেন বাতিল? আধার ধোঁয়াশায় কেন্দ্রের হলফনামা দাবি হাইকোর্টের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু করা নিয়ে নিজেদের জেদ বজায় রাখতে গিয়ে ইতিমধ্যেই গোটা দেশের লক্ষ লক্ষ মানুষকে চরম অনিশ্চয়তায় ফেলে দিয়েছে কেন্দ্র সরকার। তার প্রথম ধাপ লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড বাতিল হওয়া। এবার সেই মামলায় কেন্দ্র সরকারের হলফনামা দাবি করল কলকাতা হাইকোর্ট। ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন হলফনামা পেশ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

জানুয়ারির মাঝামাঝি সময় থেকে দেশের বিভিন্ন অংশের পাশাপাশি রাজ্যের মানুষের আধার কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফে নতুন পোর্টাল খুলে যাদের আধার বাতিল হয়েছে তাঁদের নাম নথিভুক্ত করানোর প্রক্রিয়া শুরু করেন। এরপরই কেন্দ্রে মন্ত্রী ও রাজ্যের বিজেপি সাংসদরা তড়িঘড়ি মাঠে নামেন। তাঁরা দাবি করতে থাকেন প্রযুক্তিগত ভুল থেকে আধার কার্ড বাতিল হয়ে যায় মানুষের। যদিও সাধারণ মানুষের হয়রানি ও কেন্দ্র সরকারের ধোঁয়াশার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি অ্যান্ড এএনআর।

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্র সরকারের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন এই মামলা ভিত্তিহীন। কারণ এই প্রক্রিয়া শুধু বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। মামলাকারী সংগঠনের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, যাঁদের আধার বাতিল হয়েছে তাঁদের কারণ স্পষ্ট করেনি কেন্দ্র সরকার। দুপক্ষের শুনানি শেষে কেন্দ্রের হলফনামা দাবি করে কলকাতা হাইকোর্ট।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...