Monday, June 8, 2026

ভোটের আগেই চার জেলার জেলাশাসককে সরিয়ে দিল কমিশন!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগেই বাংলার চার জেলার শাসকদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। দিন কয়েক আগে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ এসেছিল, এবার কোপ পড়ল ডিএমদের উপরে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমের জেলা শাসকদের পদ থেকে সরিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, যে চার জেলার জেলাশাসকেরা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা কেউই কেন্দ্রীয় আইএএস ক্যাডারের অফিসার নন। ডব্লিউবিসিএস থেকে পদোন্নতি পেয়ে তাঁরা আইএএস হয়েছেন। এই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের মধ্যেই ওই চার জেলার মধ্যে অন্তত তিন জেলার জেলাশাসকদের নাম কমিশনকে পাঠাতে হবে। গুজরাটের দুই পুলিশ সুপারকেও সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। ওই দুই এসপি ছোট উদয়পুর এবং আমদাবাদ গ্রামীণ জেলার দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সরানো হয়েছে পাঞ্জাবের পঠানকোট, ফাজ়িলকা, জলন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার চার পুলিশকর্তাকে। তা ছাড়াও ওড়িশার ঢেনকানলের জেলাশাসক এবং দেওগড় ও কটক গ্রামীণের পুলিশ সুপারকে সরাতে বলেছে কমিশন।

Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...