Tuesday, June 23, 2026

ক্রিকেট মাঠে চাঁদের হাট, IPL উদ্বোধনে এক মঞ্চে সোনু – রহমান!

Date:

Share post:

আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPL 2024)। উদ্বোধনী মঞ্চে একঝাঁক বলিউড তারকার উপস্থিতি এ বছরের অন্যতম আকর্ষণ। মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির ম্যাচ (CSK vs RCB)দিয়ে শুরু হচ্ছে এ বারের IPL। খেলা শুরু রাত ৮ টায়, তবে তার ঘণ্টা দেড়েক আগেই উদ্বোধনী অনুষ্ঠান (IPL opening Ceremony) জমিয়ে দেবেন বলিউডের তারকারা। শোনা যাচ্ছে এক মঞ্চে উপস্থিত থাকবেন সোনু নিগম এবং এ আর রহমান (Sonu Nigam & A R Rahman)!

ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক নতুন কিছু নয়। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায় বলিউড তারকাদের ঝাঁ চকচকে উপস্থিতি ক্রীড়া প্রেমীদের ভীষণ চেনা। এ বছরেও ব্যতিক্রম হচ্ছে না। জানা যাচ্ছে উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ। শুরুতে সংগীত এবং নৃত্যের অনুষ্ঠানের পাশাপাশি ইনিংস বিরতিতে ডিজে অ্যাক্সওয়েল ১৫ মিনিটের পারফরমেন্স উপহার দেবেন দর্শকদের। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...