Tuesday, April 7, 2026

গার্ডেনরিচে পাঁচতলা বাড়িটি নজর এড়িয়ে উঠেছিল বলে মানছে না হাই কোর্ট

Date:

Share post:

গার্ডেনরিচে পাঁচতলা বাড়িটি নজর এড়িয়ে গড়ে উঠেছিল বলে মনে করে না কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবক্রজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বেআইনি নির্মাণ নিয়ে কড়া মত পোষণ করে। প্রধান বিচারপতি বলেন, যে সরকারি অফিসারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হচ্ছে, তাকেই নাকি সরকার ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে বলেছে। সেটা কী করে সম্ভব।

এদিন প্রধান বিচারপতি বলেন, আইন থাকলেই হবে না। তাকে কার্যকর করতে হবে।দূষণ নিয়ন্ত্রণ পর্যদকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু তারা যখন স্কুটার বা গা়ড়িতে চেপে কোনও এলাকা পরিদর্শনে যায়, তাদের মারধর করা হয়। পরিকাঠামো না থাকলে তারা কী করবে। প্রধান বিচারপতি বলেন, ওই নির্মাণ জলাভূমি বুজিয়ে করা হয়েছিল বলে অভিযোগ। জলাভূমিতে নির্মাণ করতে হলে অনেক গভীরে ভিত করতে হয়। তাতে খরচও প্রচুর।

প্রসঙ্গত, বুধবার বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন, বেআইনি প্রোমোটারদের ভালোমতো শিক্ষা দেওয়া দরকার। তার আগের দিন বিচারপতি বলেন, বাড়ি ভাঙা নিয়ে কোনও স্থগিতাদেশ দেবে না আদালত। ওইদিন তিনি বাড়ি ভাঙা নিয়ে কোনও মামলাও শুনতে চাননি।

এদিনও ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে উদ্ধারকাজ আর সেভাবে হচ্ছে না। সেই প্রসঙ্গেই প্রধান বিচারপতি বলেন, শুনলাম, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নাকি উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে। ধ্বংসস্তূপের নীচে যদি আর কেউ থেকে থাকে, তাহলে কী হবে। বুধবার মেয়র পুরসভার অফিসার, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন। এক ইঞ্জিনিয়ারকে তিনি অপদার্থ বলে কটাক্ষও করেন।বৈঠকে মেয়র ইঞ্জিনিয়ারদের ঠান্ডা ঘরে বসে না থেকে ওয়ার্ডে ঘোরার নির্দেশ দেন। এদিন ১৫ নম্বর বরোর বিল্ডিং বিভাগের এক ইঞ্জিনিয়ারকে লালবাজার তলব করেছে।

 

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...