Monday, April 6, 2026

রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি ডোনাল্ড ট্রাম্পের

Date:

Share post:

নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (DONALD TRUMP) বিরুদ্ধে মামলা চলছে জর্জিয়ার একটি আদালতে।এই পরিপ্রেক্ষিতে আদালতের কাছে রক্ষাকবচ চেয়ে আর্জি জানালেন ট্রাম্পের আইনজীবী। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের তরফে তাঁর আইনজীবী জানান, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করলে পরবর্তী সময়ে আমেরিকার কোনও প্রেসিডেন্টই তাঁর সময়কালে স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না।
প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টার দায়ে অভিযুক্ত ট্রাম্প(DONALD TRUMP)। আদালতে তার আইনজীবী ডি জন সাওয়ার জানান, ট্রাম্প তার সময়কালে সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন।১৭৮৯ থেকে ২০২৩ পর্যন্ত কোনও মার্কিন প্রেসিডেন্টকে এইভাবে প্রশ্নের মুখে পড়তে হয়নি। কোনও প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি, সেই প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দায়ের করা হয়, তা হলে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদেরই আর কোনও গুরুত্ব থাকবে না। এবং গুরুত্বপূ্র্ণ ওই পদে বসে আমেরিকার কোনও প্রেসিডেন্টই স্বাধীনভাব কাজ করতে পারবেন না। এছাড়া, বিরোধীদের আক্রমণের আতঙ্ক তাড়া করে বেড়াবে তাঁদের। এই যুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের জন্য রক্ষাকবচের আর্জি জানান তাঁর আইনজীবী ডি জন সাওয়ার। এই মামলার পরবর্তী শুনানি ২৫ এপ্রিল।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...