Tuesday, March 31, 2026

‘বিভ্রান্তিকর বিজ্ঞাপন’ মামলায় সুপ্রিম কোর্টে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন যোগগুরুর সহযোগী

Date:

Share post:

পতঞ্জলির ‘বিভ্রান্তিকর বিজ্ঞাপন’ মামলায় রামদেবকে আগেই তলব করেছিল সুপ্রিম কোর্ট। এমনকী, ভর্ৎসনা করে অবিলম্বে সব বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।শেষ পর্যন্ত বিপাকে পড়ে সংস্থার বিজ্ঞাপনে্র জন্য সুপ্রিম কোর্টে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর তথা যোগগুরুর সহযোগী আচার্য বালকৃষ্ণ। মঙ্গলবার রামদেব-বালকৃষ্ণকে শীর্ষ আদালতের তলবের পরে বুধবারই হলফনামা দিয়ে ক্ষমা চাওয়া হল।

এর আগে বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে একাধিকবার দেশের সর্বোচ্চ আদালতের তোপের মুখে পড়েছে পতঞ্জলি। গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ভুয়ো তথ্য দেওয়া বিজ্ঞাপন তৈরি করলে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। পতঞ্জলির এই বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টের তোপে পড়েছে কেন্দ্রও।দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সরকার চোখ বন্ধ করে বসে আছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।

যদিও পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশের উত্তর দেয়নি রামদেবের সংস্থা। এর পরেই ক্ষুব্ধ আদালত যোগগুরু এবং তাঁর সহযোগী সংস্থার এমডি বালকৃষ্ণকে ২ এপ্রিল আদালতে হাজিরা দিতে বলেছিল। এইসঙ্গে যাবতীয় বিষয় জবাবদিহি চেয়েছিল। এই চাপেই কাজ হল। বুধবারই হলফনামা দিয়ে ক্ষমা চাইলেন রামদেব-সহযোগী।হলফনামায় বালকৃষ্ণ লিখেছেন, সংস্থার বিজ্ঞাপনে আপত্তিকর বাক্য থাকার জন্য তিনি দুঃখিত।

পতঞ্জলির বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। শীর্ষ আদালতে আইএমএর  অভিযোগ ছিল, পতঞ্জলির বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসককে অসম্মান করা হয়েছে। বিভ্রান্তি ছড়ানো হয়েছে গ্রাহকদের মধ্যে। আরও অভিযোগ করা হয়েছিল, কোভিড প্রতিরোধী বলে করোনিল কিট বিক্রি করে আড়াইশো কোটি টাকার বেশি মুনাফা করেছে পতঞ্জলি। পতঞ্জলির যাবতীয় ব্যাবসা চালানো হচ্ছে মিথ্যে তথা বিভ্রান্তিকর দাবি করে। এরপরই সব বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

 

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...