Wednesday, June 24, 2026

গার্ডেনরিচে দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল কলকাতা পুলিশ!

Date:

Share post:

গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতলের ইমারতি দ্রব্যের গুণমান পরীক্ষা করতে নমুনা সংগ্রহের কাজ শুরু। আজ NDRF টিম না থাকলেও কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (KMC) এবং কলকাতা পুলিশের (KP) তরফে দুর্ঘটনার স্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করা হয়েছে। এখনও একজন নিখোঁজ থাকায় জোর কদমে চলছে অনুসন্ধান কাজ। ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

সূত্রের খবর কলকাতা পুলিশের হোমিসাইড শাখা আজ সকাল থেকেই নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে, যা ন্যাশনাল টেস্টিং সেন্টারে পাঠানো হবে বলে লালবাজার জানিয়েছে।গার্ডেনরিচের দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে পিলারের ভার ডিস্ট্রিবিউশনে সমস্যার কথা। সূত্রের খবর, পিলার নির্মাণে ভিন্ন মাপের লোহার রড ব্যবহার করা হয়েছিল। একই পিলারে দু’রকম মাপের রড ব্যবহারের প্রমাণ পান তদন্তকারীরা। একই পিলারের মধ্যে আট ইঞ্চি এবং দশ ইঞ্চি রড ব্যবহার করার প্রমাণ মিলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই একই ত্রুটি ধরা পড়েছে। ইঞ্জিনিয়ারদের বক্তব্য, যে কোনও নির্মাণের ক্ষেত্রে পিলার বা বিম ঢালাই করতে হলে বহুতলের উচ্চতা অনুযায়ী একই মাপের রড দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। এবার নমুনা টেস্টিং এর রেজাল্ট পাওয়ার পরই পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...