Wednesday, June 24, 2026

দিল্লিতে হুড়মুড়িয়ে  ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ২

Date:

Share post:

গার্ডেনরিচে বাড়ি ভেঙে প্রাণ হারিয়েছিলেন একাধিক মানুষ। এরই মধ্যে ফের দিল্লিতে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর আহত একাধিক। মৃতের সংখ্যা বারার আশঙ্কা রয়েছে। দিল্লির কবীর নগরের ওয়েলকাম এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মধ্য রাতে আচমকাই ভেঙে পড়ে পুরনো বাড়িটির একাংশ। পুলিশে খবর দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

দোতলা বাড়িটির নীচের তলায় জিন্স তৈরির কারখানা ছিল। শ্রমিকরা ওই কারখানাতেই কাজ করতেন। রাতে কাজ শেষ করে কারখানাতে ঘুমোচ্ছিলেন শ্রমিকরা। বাড়িটি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান তারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আরশাদ (৩০) ও তৌহিদ (২০) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। দিল্লি পুলিশের উত্তর-পূর্ব শাখার ডিসিপি জয় টিরকে জানিয়েছেন, কীভাবে হঠাৎ ওই বাড়ি ভেঙে পড়ল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাড়ি মালিকের বিরুদ্ধে তদন্তের পর যথাযথ আইনি পদক্ষেপ করা হবে। বাড়ির মালিককে চিহ্নিত করে তাঁর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...