Wednesday, March 25, 2026

BJD-র সঙ্গে বন্ধুত্বে তাল কাটল! ওড়িশায় একা লড়ার সিদ্ধান্ত ঘোষণা BJP-র

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে BJD-র সঙ্গে বন্ধুত্বের তাল কাটল BJP-র। ওড়িশায় এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এর আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Navin Pattanayek) সঙ্গে আসন রফা নিয়ে দফায় দফায় বৈঠক করে বিজেপি। বিজেডি ও বিজেপির মধ্যে আসন সমঝোতা হতে পারে বলেও মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। মার্চ মাসের শুরুতে ওড়িশা সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাল্টা মোদির প্রশংসা করতেও দেখা যায় নবীন পট্টনায়ককে। সেই আবহে আরও জোরালো হয় বিজেপি-বিজেডি জোটের সম্ভাবনা।

সব জল্পনা উড়িয়ে ওড়িশার (Odissa) আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনে এবার একা লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করল বিজেপি। শুক্রবার এক্স হ্যান্ডেলে ওড়িশার বিজেপি সভাপতি মনমোহন শ্যামল জানান, ওড়িশায় লোকসভার ২১টি আসন ও বিধানসভার ১৪৭টি আসনেই একা লড়বে বিজেপি।

BJD সূত্রে খবর, বিজেপিকে ৮টি লোকসভা আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়। অন্যদিকে, বিজেডি সূত্রে জানা যায় যে, ওড়িশার ৯টি লোকসভা আসন ও ৫৫টি বিধানসভা কেন্দ্রে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করে বিজেপি। বর্তমানে, গেরুয়া শিবিরের হাতে রয়েছে ৮টি লোকসভা কেন্দ্র ও ২৩টি বিধানসভা আসন।

১৯৯৮ সালে বিজেপির সঙ্গে জোট গড়ে বিজেডি। ২০০৯ সাল পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সদস্য ছিল বিজেডি। এরপর আসন সমঝোতা নিয়ে মত বিরোধের ফলে এনডিএ-র সঙ্গ ছাড়ে বিজেডি। এর পর, ২০১২, ২০১৭ ও ২০২২ সালে এনডিএ-র মনোনীত রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন জানায় বিজেডি। তখন থেকেই বিজেপি ও বিজেডি দুই দলের মধ্যে দূরত্ব কমাকে কেন্দ্র জল্পনা দানা বাঁধে। সেই জল্পনা আরও উস্কে দেয় মোদির কণ্ঠে নবীনের প্রশংসা। কিন্তু এবার সব জল্পনায় জল ঢেলে ওড়িশায় একলা চলার বার্তা দিল বিজেপি।




Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...