Monday, April 6, 2026

আইপিএল-এর প্রথম ম্যাচে নামার আগে ধোনিকে নিশানা গম্ভীরের, কিন্তু কেন?

Date:

Share post:

আগামিকাল আইপিএল-এর অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তবে প্রথম ম্যাচে নামার আগে বিরাট বার্তা কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। চলতি বছর বসছে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে কোনও সংস্থাকে বিশ্বকাপ নিয়ে বিজ্ঞাপন করতে নিষেধ করেছেন গম্ভীর।

২০২২ সালের টি-২০ বিশ্বকাপের আগে একটি বিস্কুট সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেখানে বলা হয়েছিল, ২০১১ সালে সেই বিস্কুট সংস্থার শুরু হয়েছিল। সে বারই ভারত দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছিল। তাই সেই বিস্কুট সংস্থা ভারতের পক্ষে শুভ। কিন্তু ২০২২ সালের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মার ভারতকে। এই নিয়ে এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় গম্ভীর লেখেন, “ আমি বিশ্বকাপ জিতেছি। তাই জানি বিশ্বকাপে ক্রিকেটারদের উপর কতটা চাপ থাকে। ১৪০ কোটি ভারতবাসীর চাপ। সবার একটাই চাহিদা। বিশ্বকাপ জিততে হবে। তাই দয়া করে আর চাপ বাড়াবেন না। বিজ্ঞাপনের দরকার নেই। ক্রিকেটারদের মাঠে খেলতে দিন।“

আর এই পোস্ট হতেই, নেটিজেনদের মতে গম্ভীর কোনও ক্রিকেটারের নাম আলাদা ভাবে না নিলেও তাঁর নিশানায় রয়েছেন ধোনি । কারণ, এই বিজ্ঞাপন করেছিলেন মাহি। এছাড়া এর আগেও অনেকবার ধোনিকে নিয়ে মুখ খুলেছেন গম্ভীর।

আরও পড়ুন- আগামিকাল ফের মাঠে নামতে চলেছেন পন্থ, তার আগে নিজের অভিজ্ঞতার কথা জানালেন দিল্লি অধিনায়ক

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...