Friday, April 3, 2026

গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না! শেষমেশ রাজ্য তদন্তকারী সংস্থার জালে শেখ সিরাজুল

Date:

Share post:

দোষী প্রমাণিত হলে রেয়াত নয়। নিয়োগ মামলার তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে তা আগেই স্পষ্ট করেছে রাজ্য। আর সেই পথে হেঁটেই এবার নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের (SSC) পশ্চিম ও উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনকে (Seikh Sirajuddun) গ্রেফতার (Arrest) করল করল রাজ্য তদন্তকারী সংস্থা। সিআইডি (CID) সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিকে শুক্রবার সিরাজুলকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয় বলে খবর। স্কুল শিক্ষা দফতর ও পুলিশ সূত্রে খবর, ২০১৬ সালের পর থেকে ২০২৪ সালের শুরুর সময় অবধি স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চেয়ারম্যান পদে ছিলেন শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজুদ্দিন। যদিও তাঁর বিরুদ্ধে নিজের পদের প্রভাব খাটিয়ে স্ত্রী জেসমিন খাতুনকে স্কুল শিক্ষিকা হিসাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরই গত ২১ ফেব্রুয়ারি শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করেছিল সিআইডি।

এদিকে স্ত্রী গ্রেফতার হওয়ার আগে থেকেই নিজের আগাম জামিনের জন্য চেষ্টা চালাচ্ছিলেন শেখ সিরাজুদ্দিন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই আবেদন আদালত নামঞ্জুর করায় গা শেষমেশ গা ঢাকা দিয়েছিলেন সিরাজুদ্দিন। সেই বিতর্কের মাঝেই এবার সিরাজুদ্দিনকে গ্রেফতার করল রাজ্য তদন্তকারী সংস্থা।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...