Friday, June 26, 2026

মোবাইল সিম পোর্ট করতে চান? জেনে নিন ট্রাই-এর নতুন নিয়ম

Date:

Share post:

বহুদিন ধরে ব্যবহার করে আসা নিজের মোবাইল নম্বর (Mobile Number) অন্য সিমে পোর্ট করতে চান? তাহলে অন্তত দিনসাতেক অপেক্ষা করতে হবে আপনাকে। TRAI এর নতুন নিয়মে বেশ ঝক্কি দেখছেন প্রযুক্তিবিদদের একাংশ। ২০০৯ সালে এই মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি (MNP) সুবিধা চালু করা হয়। এখনও পর্যন্ত ৯ বার নিয়ম পরিবর্তন করা হয়েছে। গ্রাহককে নিরাপত্তা বাড়াতেই এই উদ্যোগ, বলছে ট্রাই (TRAI)।

যত দিন যাচ্ছে ততই প্রতারণা এবং অনলাইন জালিয়াতি বাড়ছে। তাই MNP-র নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে সিম সোয়াপ সম্পর্কে একটু জেনে রাখা দরকার। কোনও গ্রাহকের সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তিনি টেলিকম অপারেটরের কাছে গিয়ে একই নম্বরের নতুন সিম নিতে পারেন। একেই সিম রিপ্লেসমেন্ট বা সিম সোয়াপ বলা হয়। এতে পুরনো নম্বর বদলে যাওয়ার ভয় থাকে না। ওই একই নম্বরের নতুন সিম আপনার মোবাইলে লেগে যাবে। ট্রাই-এর নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে সিম বদলানোর পর গ্রাহককে কমপক্ষে ৭ দিন অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে অন্য নেটওয়ার্কে স্থানান্তর করা যাবে না। যদি কেউ সেই চেষ্টা করেন তবে টেলিকম কোম্পানিগুলো তাঁকে ইউনিক পোর্টিং কোড (UPC ) ইস্যু করতে পারবে না। আর এই নম্বর ছাড়া মোবাইল নম্বর অন্য নেটওয়ার্কে স্থানান্তরিত করা সম্ভব নয়। তবে সিম কার্ড আপগ্রেড করতে চাইলে অর্থাৎ ৩জি সিম ৪জি বা ৫জি করাতে চাইলে কোনও বিধিনিষেধ নেই। ট্রাই (TRAI ) বলছে, গ্রাহকদের নম্বরের নিরাপত্তা বাড়াতেই এমন সিদ্ধান্ত, যাতে চট করে কেউ সেই নম্বর নিয়ে জালিয়াতি করতে না পারেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...