Saturday, April 4, 2026

‘নন-ক্যাডার’ ৪ জেলাশাসককে বদলি, কমিশনে ক্ষোভ প্রকাশ রাজ্যের আধিকারিকদের

Date:

Share post:

পক্ষপাতের অভিযোগে শুধুই রাজ্যের ডব্লুবিসিএস (WBCS) আধিকারিকদের বদলির প্রতিবাদে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানালো রাজ্যের ডব্লুবিসিএস আধিকারিকদের সংগঠন। ২০২৪ লোকসভা নির্বাচনে নির্বাচকের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের (level playing field) যে বার্তা ও পন্থা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, তার জন্য রাজ্যের আধিকারিকদের তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া বৈষম্যমূলক (discriminatory) আচরণ বলে অভিযোগ করা হয়। পাশাপাশি এভাবে ডব্লুবিসিএস আধিকারিকদের সরিয়ে দেওয়ায় নির্বাচনের প্রতিনিধিত্বমূলক আইন (Representation Act) লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি রাজ্যের আধিকারিকদের।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে নির্দেশ দেওয়া হয় ডব্লুবিসিএস পদমর্যাদায় থাকা চার জেলার – বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জেলাশাসককে বদলির নির্দেশ দেওয়া হয়। পরিবর্তে নতুন নাম চাওয়া হয় রাজ্যের কাছে। এরই প্রেক্ষিতে ডব্লুবিসিএস (এক্সেকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশন (WBCSOA) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে লিখিত অভিযোগ জানায়। তাঁদের দাবি এতদিন পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় মূল দায়িত্বভার সামলানোর কাজ করেছেন ডব্লুবিসিএস আধিকারিকরা। পরিসংখ্যান দিয়ে সেই তথ্য তুলে ধরা হয়।

নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরে কমিশন একাধিক পদে রদবদল শুরু করেছে। তবে জেলাশাসকদের এই অপসারণের নির্দেশ রাজ্যের আধিকারিকদের অনুভূতি ও মনোবলে আঘাত করেছে বলে দাবি আধিকারিকদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...