Monday, April 13, 2026

“লোহার তৈরি, কোনও জেল পরিষেবা আটকাতে পারবে না”! কেজরির বার্তা শোনালেন স্ত্রী

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। যা নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। বিজেপি বিরোধীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমন কাজ করছে বিজেপি। এদিকে কেজরির ৭দিন ইডি হেফাজত হয়েছে।

তবে দমে থাকার পাত্র নন কেজিওয়াল। স্ত্রী সুনীতা কেজরিওয়াল মারফৎ ইডি হেফাজত থেকেই দিল্লির ও দেশের জনতা এবং আপের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন। আজ, শনিবার কেজরিওয়ালের পাঠানো বার্তা দেন সুনীতা। যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, “আমার প্রিয় দেশবাসী। গতকাল আমায় গ্রেফতার করা হয়েছে। আমি ভিতরে থাকি বা বাইরে। সর্বক্ষণ দেশের সেবা চালিয়ে যাব। আমার জীবনের প্রতিটা মুহূর্ত দেশের জন্য সমর্পিত। আজ পর্যন্ত জীবনে অনেক সংঘর্ষ করেছি। আগামিদিনেও করব। এই কারণে এই গ্রেফতারি আমায় আশ্চর্য করছে না। আমাদের দেশের মধ্যেই অনেক শক্তি রয়েছে, যারা দেশকে পিছিয়ে দিতে চায়। কিন্তু আমাদের সম্মিলিতভাবে সেই প্রচেষ্টা রুখে দিতে হবে। দিল্লির মা-বোনেরা হয়তো ভাবছেন, কেজরিওয়াল জেলে চলে গিয়েছে, এবার কী হবে। পরিষেবা পাব কিনা। তাঁদের আমি আশ্বস্ত করতে চাই, কোনও জেলের গরাদই আমাকে মানুষের সেবা করা থেকে আটকাতে পারবে না। আপনাদের ভাই-আপনাদের ছেলে, লোহার তৈরি। খুব শীঘ্রই বেরিয়ে আসবো। মন্দিরে প্রার্থনা করবেন। আর বিজেপি সদস্যদের ঘৃণা করবেন না। তাঁরাও আমাদের ভাই-বোন।”

ভিডিয়ো বার্তায় জেলবন্দি মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল আরও পড়ে শোনান তাঁর স্বামী অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন যে, “তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। পূর্বজন্মে আমি নিশ্চয়ই অনেক ভালো কাজ করেছি। তাই ভারতের মতো মহান দেশে জন্মেছি। আমাদের ভারতকে মহান, শক্তিশালী এবং বিশ্বের এক নম্বর দেশ করতে হবে। ভারতের ভেতরে ও বাইরে অনেক শক্তি রয়েছে যা ভারতকে দুর্বল করে দিচ্ছে। আমাদের সচেতন হতে হবে এবং এই শক্তিগুলোকে চিনতে হবে। এই শক্তিগুলোকে পরাজিত করতে হবে। খোদ ভারতেই এমন অনেক শক্তি আছে, অনেক মানুষ আছে, যারা দেশপ্রেমিক। ভারতকে এগিয়ে যেতে হবে, এই শক্তিগুলোকে একত্রিত করতে হবে।”

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...