Sunday, May 24, 2026

ডেবরার সভায় বিপত্তি! ভাঙা মঞ্চেই প্রচারে ঝড় তুললেন দেব

Date:

Share post:

নির্বাচনী প্রচারে (Election Campaign) বেরিয়ে আচমকাই বিপত্তি! তবে সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে রীতিমতো প্রচারে ঝড় তুললেন ঘাটালের (Ghatal) তৃণমূল প্রার্থী (TMC) তথা অভিনেতা দীপক অধিকারী (Deepak Adhikari)। সূত্রের খবর, প্রার্থী তালিকা ঘোষণার পরই নিজের লোকসভা কেন্দ্রে জনসংযোগ সারছেন দেব। তবে শুধু প্রচার বললে ভুল হবে, একেবারে রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন ঘাটালের তৃণমূল প্রার্থী। তবে শনিবার দুপুরে ডেবরার ভবানীপুর অঞ্চলের পাটনা এলাকায় প্রচারে যান দেব। তবে এদিন প্রচার শেষে একটি জায়গায় তৃণমূল প্রার্থী দেবের পথসভার জন্য একটি অস্থায়ী মঞ্চ (Stage) বাঁধা হয়েছিল। আচমকা দেব সেখানে বক্তব্য রাখার আগেই মঞ্চের একটি দিক খুলে যায় বলে খবর। যদিও কোনও বড়সড় ঘটনা ঘটেনি বলেই খবর।

এদিন অস্থায়ী সভা মঞ্চে দেব উঠতেই আচমকা ঘটে বিপত্তি। সবাইকে প্রথমে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। যদিও পরে ওই অস্থায়ী মঞ্চে দাঁড়িয়েই দেব বক্তব্য রাখেন বলে খবর। তবে কী কারণে আচমকা এমন ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, দেব আসার কারণে অতিরিক্ত ভিড়ের কারণেই এই সমস্যা। যদিও সেখানে পথসভা সেরে পিংলার উদ্দেশে রওনা দেন তৃণমূল প্রার্থী।

Related articles

ফলতার ফলাফল: বাংলায় বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূল! CPIM- কে কটাক্ষ কুণালের 

ভোট-ময়দান থেকে প্রচারের শেষ লগ্নে পিছু হটেছিলেন খোদ তৃণমূল প্রার্থী। আর রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলপ্রকাশ হতেই...

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...

পরাজয়ের নৈতিক দায় গ্রহণ: পদ ছাড়ার চিঠি কাকলির

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে দলের একাধিক নেতা নেত্রীকে দল ছাড়তে দেখা গিয়েছে। তবে সাংসদ পদমার্যাদার কোনও...