Friday, April 3, 2026

হায়দরাবাদ কামিন্সকে অধিনায়ক করায় অবাক অশ্বিন, কিন্তু কেন?

Date:

Share post:

চলতি আইপিএল-এ সানরাইজার্স হাইয়দরাবাদকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। নিলামে ২০ কোটি টাকার বেশি খরচা করে কামিন্সকে দলে নিয়েছে হায়দরাবাদ। তারপরই কামিন্সকে অধিনায়ক করে সানরাইজার্স কতৃপক্ষ। আর হায়দরাবাদের এই সিদ্ধান্তে অবাক ভারতের তারকা বোলার তথা রাজস্থান রয়্যালসের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। জানান , প্যাট কামিন্সকে অধিনায়ক করায় আমি একটু অবাকই হয়েছি।

এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “ গত দু’বছর দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে ট্রফি জিতেছে সানরাইজার্স। দুটো অসাধারণ দল তৈরি করতে পেরেছিল তারা। সত্যি কথা বলতে, এবার তারা প্যাট কামিন্সকে অধিনায়ক করায় আমি একটু অবাকই হয়েছি। আমার মনে হয়েছিল, ওরা হয়তো মার্করামকেই অধিনায়ক রাখবে।“ এরপরই অশ্বিন আরও বলেন, “ ওরা মার্করাম, কামিন্স, হেনরিক ক্লাসেন ও ওয়ানিন্দু হাসারঙ্গাকে প্রথম দলে রাখবে। ট্রাভিড হেড থাকবে বিকল্প হিসেবে। হাসারাঙ্গা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।“

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-২০ লিগে মার্করামের নেতৃত্বে পর পর দু’বছর ট্রফি জিতেছে সানরাইজার্সের ফ্র্যাঞ্চাইজি। তারপরেও কেন মার্করামকে অধিনায়কত্ব সরিয়ে দেওয়া হল? সেটাই অবাক করেছে ভারতীয় স্পিনারকে।

আরও পড়ুন- আরসিবির বিরুদ্ধে একাই ৪ উইকেট, ম্যাচ শেষে মুস্তাফিজুরের প্রশংসায় চেন্নাই অধিনায়ক

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...