Monday, April 6, 2026

জয় দিয়ে আইপিএলের অভিযান শুরু চেন্নাইয়ের, আরসিবিকে হারালো ৬ উইকেটে

Date:

Share post:

জয় দিয়ে আইপিএলের অভিযান শুরু করল চেন্নাই সুপার কিংস । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারালো ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে আরসিবি। চেন্নাইয়ের হয়ে চার উইকেট নেন মুশ্তাফিজুর। চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে ৩৭ রান করেন রচিন রবিন্দ্র।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে ব্যাঙ্গালোর। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন অনুজ রাওয়াত। ৩৮ রান করেন কার্তিক। ৩৫ রান করেন ডুপ্লেসি। ২১ রান করেন বিরাট কোহলি। ৪ উইকেট নেন মুশ্তাফিজুর। ১ উইকেট নেন চ্যাহার।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় চেন্নাই। সিএসকের হয়ে দুরন্ত ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা, শিভম দুবে। ৩৪ রানে অপরাজিত শিভম। ২৫ রানে অপরাজিত জাদেজা। ৩৭ রান করেন রাচিন রবিন্দ্র। ২৭ রান করেন অজিঙ্কে রাহানে। আরসিবির হয়ে দুই উইকেট নেন ক্যমারুন গ্রীন। একটি করে উইকেট নেন যশ দয়াল এবং করণ শর্মা।

আরও পড়ুন- আইপিএল-এর প্রথম ম্যাচে নামার আগে ধোনিকে নিশানা গম্ভীরের, কিন্তু কেন?


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...