Monday, April 6, 2026

ক্যানসারে আক্রান্ত কেট মিডলটন! ব্রিটিশ যুবরানি নিজেই জানালেন চিকিৎসার কথা

Date:

Share post:

ব্রিটেনের রাজপরিবারে দুঃসংবাদ। ক্যানসারে আক্রান্ত কেট মিডলটন (Kate Middleton)। একটি ভিডিও পোস্ট করে নিজেই সে কথা জানিয়েছেন। প্রিন্সেস অফ ওয়েলস (Princes of Wales)শুক্রবার ভিডিও বার্তা দিয়ে বলেন, প্রায় এক বছর ধরে লন্ডনের একটি ক্লিনিকে তাঁর পেটে বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়েছে। এরপরই ক্যানসারের প্রাথমিক পর্যায় ধরা পড়েছে। তবে ঠিক কোথায় ক্যানসার হয়েছে তা নিয়ে রাজপরিবারের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

ব্রিটিশ রাজবধূর এই অসুস্থতার খবরে মন খারাপ সে দেশের নাগরিকদের। গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পেটে অস্ত্রোপচার হয় কেটের। সেই সময় থেকে আজ পর্যন্ত তাঁর পাশে থাকার জন্য পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়েছেন যুবরানি। কেট ও উইলিয়ামের তিন সন্তান রয়েছে – প্রিন্স জর্জ, প্রিন্স লুইট ও প্রিন্সেস শার্লট। কেটের কেমোথেরাপি চলছে বলে জানা গেছে। সকলেই তাঁর সুস্থতা কামনা করছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...