Wednesday, June 24, 2026

প্রেমিক খুঁজে পেলেন শ্রদ্ধা, রাহুল মোদিকে কি মেনে নিল কাপুর পরিবার!

Date:

Share post:

বারবার সম্পর্ক ভাঙার যন্ত্রণা কাটিয়ে উঠে এবার মনের মতো প্রেমিক খুঁজে পেয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে রাহুল মোদির (Rahul Modi) সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন শক্তি- কন্যা। দুই পরিবার নাকি সম্পর্ক মেনেও নিয়েছে। মুখে কিছু না বললেও সম্প্রতি আম্বানি পরিবারের অনুষ্ঠানে চর্চিত কাপলকে একসঙ্গে দেখা গেছে। ঘনিষ্ঠমহল বলছে রাহুল-শ্রদ্ধা (Rahul Shraddha) একে অন্যের সঙ্গে বেশ কমফোর্টেবল। তাহলে কি খুব শিগগিরই চার হাত এক হতে চলেছে?

প্রথমে ফারহান আখতারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া, তারপর ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে প্রেমের গুঞ্জন। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের জীবন সিনেমার গল্পের থেকে কিছু কম রঙিন নয়। তবে শোনা যাচ্ছে এবার নাকি মনের মানুষকে খুঁজে পেয়েছেন নায়িকা। ঘনিষ্ঠ সূত্র বলছে শ্রদ্ধা ও রাহুল, একে অপরের সঙ্গে প্রেম নিয়ে নিশ্চিত, তাঁদের পরিবারও নাকি এই সম্পর্ককে মান্যতা দিয়েছে, তাঁদেরকে একসঙ্গে পছন্দও করছে। গত বছরই মুম্বইয়ের এক রেস্তোরাঁতে দুজনকে দেখা যায়। তখন থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে অনেকেই জানেন না যে রাহুল মোদির পরিচয় কী। আসলে শ্রদ্ধার নতুন প্রেমিক ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর চিত্রনাট্যকার। এছাড়াও ‘পেয়ার কা পঞ্চনামা ২’, ’সোনু কে টিটু কি সুইটি’ সহ বলিউডের বেশকিছু ছবির চিত্রনাট্য লিখেছেন রাহুল। TJMM ছবির শুটিং চলাকালীন শ্রদ্ধার সঙ্গে তাঁর আলাপ হয়। তারপর থেকেই চলছে চুটিয়ে প্রেম। সেলিব্রেটি কাপল কবে সম্পর্ককে সিলমোহর দেন এখন সেটাই জানার অপেক্ষা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...