Monday, April 6, 2026

ছদ্মবেশে কনসার্টে হামলাকারীরা, মস্কোয় ‘জঙ্গিহানা’য় ৪০ জনের মৃত্যু!

Date:

Share post:

মস্কোর ক্রকাস সিটি হলে ছদ্মবেশে হামলাকারীরা। কনসার্ট চলাকালীন গুলি বোমায় নিহত ৪০, আহত শতাধিক। রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে গোটা ঘটনাকে জঙ্গিহানা বলে দাবি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জঙ্গিগোষ্ঠী আইসিস এই ঘটনার দায় স্বীকার করেছে।

রাশিয়ার আপৎকালীন মন্ত্রক জানায়, হামলাকারীরা এলোপাথাড়ি গুলি বোমা ছোড়ায় অডিটোরিয়ামের ছাদে আগুন লেগে ধোঁয়ায় ভরে যায় চারদিক। প্রায় ১৫ থেকে কুড়ি মিনিট অবিরাম গুলিবর্ষণ চলে। অতর্কিত এই হামলা হওয়ায় বেসমেন্টে প্রায় ১০০ জন আশ্রয় নিয়েছিলেন। হলের ছাদেও আশ্রয় নিয়েছিলেন অনেকে। পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে। যে ব্যান্ডের কনসার্ট চলছিল তাঁদের প্রত্যেককে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হামলাকে ‘জঙ্গিহানা’ বলে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন এই হামলার সঙ্গে ইউক্রেনের কোন সম্পর্ক নেই। ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...