Tuesday, June 23, 2026

অ্যাপ-ক্যাবে রক্তের দাগ! ট্রলিবন্দি দেহ রহস্যের সমাধানে আটক ১

Date:

Share post:

সাত সকালে নিউটাউনে ট্রলিবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিচয় ও মৃত্যু রহস্যভেদ করতে স্থানীয় সিসিটিভি ও নাকা চেকিংয়ে জোর দেওয়া হয়। পুলিশি তদন্তে শেষ পর্যন্ত এক ব্যাঙ্ককর্মীকে আটক করে পুলিশ। জানা গিয়েছে মৃত প্রৌঢ় ওড়িশার বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁকে খুন করা হয়েছিল। কী কারণে খুন সেই তদন্তে টেকনোসিটি থানার পুলিশ।

পুলিশি তদন্তে জানা গিয়েছে মৃত প্রৌঢ়ের নাম সুবোধ সরকার। ওড়িশার বাসিন্দা সুবোধ কয়েকমাস আগে বেলঘরিয়ার একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। সেখানে তাঁর সঙ্গে থাকতেন তাঁর এক পাতানো নাতনি। তাঁর ভাড়াবাড়ির সন্ধান পেতেই ডেকে পাঠানো হয় বেসরকারি সংস্থার কর্মী ওই মহিলাকে। তিনি জানান, শুক্রবার দুপুরে নিমন্ত্রণ খেতে গিয়ে আর ফেরেননি প্রৌঢ়। এরপরই শনিবার তাঁর দেহ উদ্ধার হয়।

সিসিটিভি দেখে পুলিশ একটি অ্যাপক্যাব চিহ্নিত করে। তার সিটে রক্তের দাগ পাওয়া যায়। সেই অ্যাপক্যাবের সওয়ারি ব্যাঙ্ককর্মী সৌম্য জানাকে আটক করে। মৃত প্রৌঢ়ের মাথায় গুরুতর আঘাত ছিল। দুই সূত্র মিলিয়ে প্রাথমিকভাবে এই আটক করা হয়। পাশাপাশি প্রৌঢ়র সঙ্গে থাকা তরুণীকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। খোঁজ করা হচ্ছে মৃতের ছেলের যার বাড়িতে তিনি রোজ মধ্যাহ্নভোজ করতেন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...