Saturday, April 4, 2026

ব্যক্তিস্বার্থের কথা ভুলে বৃহত্তর স্বার্থে নির্বাচনী যুদ্ধে ঝাঁ.পিয়ে পড়ার বার্তা দিল তৃণমূল

Date:

Share post:

বৃহত্তর স্বার্থে নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিল তৃণমূল। ব‌্যক্তিস্বার্থের কথা ভুলে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করতে হবে। শনিবার কলকাতা দক্ষিণের নির্বাচনী প্রস্তুতি বৈঠক হয় কসবায়। তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক দেবাশিস কুমার (Debashis Kumar) বলেন, ছাত্র-যুব-মহিলা-শ্রমিক থেকে শুরু করে পুরনো দিনের সমস্ত কর্মীকে সঙ্গে নিয়েই ভোটযুদ্ধে নামতে হবে। মমতা বন্দ্যোপাধ‌্যায় অর্পিত দায়িত্ব সমস্ত কর্মীকেই সমানভাবে কাঁধে তুলে নিতে হবে। দলীয় প্রার্থী মালা রায়কে (Mala Roy) রেকর্ড মার্জিনে জেতাতে হবে। আগামী ১ এপ্রিল বেলা একটায় ভবানীপুরে সুব্রত বক্সির (Subrata Baksi) অফিসে কলকাতা দক্ষিণের ৫৮ জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বর্ধিত নির্বাচন কমিটির বৈঠক বসছে। এরপর ৬ এপ্রিল অহীন্দ্র মঞ্চে মুখ‌্যমন্ত্রীর নির্বাচন কেন্দ্র ভবানীপুরে কর্মিসভা হবে।

কলকাতা দক্ষিণের দুই বিধানসভা কেন্দ্র কসবা ও বেহালা পশ্চিমের কর্মিসভাতেই এদিন উপস্থিত ছিলেন প্রার্থী মালা রায়। কসবার কর্মিসভা হয় বোট ক্লাবে। পরিচালনা করেন বরো চেয়ারম‌্যান সুশান্ত ঘোষ। ছিলেন স্থানীয় বিধায়ক জাভেদ খান, বিধায়ক দেবাশিস কুমার, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ‌্যায়, লিপিকা মান্না ছাড়াও সমস্ত তৃণমূল কাউন্সিলর। তৃণমূল প্রার্থীর লিড বাড়ানোর জন্য সচেষ্ট হতে বলা হয় কাউন্সিলরদের। বেহালা পশ্চিমের দায়িত্ব দেবাশিস কুমারের কাঁধে। বেহালা শরৎসদনে বৈঠকে সমস্ত ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের পাশাপাশি ছিলেন দুই মেয়র পারিষদ অভিজিৎ বন্দ্যোপাধ‌্যায়, তারক সিং ও অঞ্জন দাস। কর্মিসভায় প্রতিটি বুথভিত্তিক ম‌্যান মার্কিং করে বেহালাজুড়ে রাজ‌্য সরকার তথা পুরসভার উন্নয়নের তালিকা তুলে ধরার উপরেও গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন- প্রেমিক খুঁজে পেলেন শ্রদ্ধা, রাহুল মোদিকে কি মেনে নিল কাপুর পরিবার!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...