Friday, April 3, 2026

রবিবাসরীয় সকালে ইডি হেফাজতেই সরকারি কাজ শুরু কেজরির!

Date:

Share post:

আপ নেতা কর্মীরা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হবে না অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। তাই ইডি হেফাজতে (ED custody) থেকেই সরকার পরিচালনা করার কাজে মন দিলেন কেজরি। রবিবাসরীয় সকালে জল দফতরকে নির্দেশিকা জারি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। হেফাজতে থেকে সরকারি কাজ পরিচালনা করার এমন ঘটনা, দেশের ইতিহাসে ‘প্রথম’ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছে অরবিন্দ কেজরিওয়ালকে। আদালতের নির্দেশ মতো আপাতত ইডি হেফাজতেই রয়েছেন তিনি। দিল্লির মন্ত্রী অতিশি মারলেনা আগেই দাবি করেছিলেন যে কোনও মতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না কেজরি। প্রয়োজনে জেল থেকেই সরকার চালাবেন। এদিন সকালে সত্যি সত্যিই সরকারি কাজ পরিচালনা করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। জল দফতরকে দেওয়া সেই নির্দেশের কপি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পাশাপাশি কেজরিয়ালের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে আজও রাজধানীর বিভিন্ন প্রান্তে সকাল থেকেই শুরু হয়েছে আম আদমি পার্টির (AAP) নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি।

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...