Monday, March 30, 2026

বিহারে ১৬ আসনে প্রার্থী ঘোষণা JDU-র, ভোটের আগে লালুকে কড়া চ্যালেঞ্জ নীতীশের

Date:

Share post:

অবশেষে আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) বিহারের (Bihar) ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল ‘পাল্টিবাজ’ নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (JDU)। রবিবার পাটনায় সাংবাদিক বৈঠক করে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেডিইউ-র জাতীয় সহ-সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিং। তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে সীতামঢ়ী আসনে দলের বিদায়ী সাংসদকে টিকিট দেয়নি নীতীশের দল। এ বার ওই কেন্দ্রে বিহারের বিধান পরিষদের চেয়ারম্যান দেবেশচন্দ্র ঠাকুরকে প্রার্থী করা হয়েছে।

এছাড়াও রাষ্ট্রীয় লোক মোর্চা ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিজয়লক্ষ্মী কুশওয়াহাকে প্রার্থী করা হচ্ছে সিওয়ান কেন্দ্র থেকে। এই কেন্দ্রের প্রার্থী হিসাবে দলের বিদায়ী সাংসদের নাম বাদ পড়েছে। অন্যদিকে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি ছেড়ে জেডিইউ-তে যোগ দিয়েই লাভলি আনন্দ দাঁড়াচ্ছেন শিওহর কেন্দ্র থেকে। আসন্ন লোকসভা ভোটে বিহারে নীতীশের জেডিইউ-সহ চার দলের সঙ্গে আসন সমঝোতা করে ফেলেছে বিজেপি। রাজ্যের ৪০ আসনের মধ্যে বিজেপি ১৭ এবং জেডিইউ ১৬টিতে প্রার্থী দেবে। প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি লড়বে পাঁচটি লোকসভা কেন্দ্রে। একটি করে আসন পাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝিঁর হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং উপেন্দ্র কুশওয়াহার দল রাষ্ট্রীয় লোক মোর্চা।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...