Friday, April 3, 2026

ডার্বি জয় ইস্টবেঙ্গলের, মোহনবাগানকে হারালো ২-০ গোলে

Date:

Share post:

রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টকে ২-০ গোলে হারালো ইস্টবেঙ্গল এফসি। কিছুদিন আগেই পাঁচ গোলে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলক এফসিকে। আর এবার বদলা নিল লাল-হলুদ। যদিও ব্যবধান ২-০। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন সায়ন বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল বেসরা। সায়ন বন্দোপাধ্যায়ের পর ম্যাচের শেষ দিকে গোল করেন শ্যামল বেসরা। মোহনবাগানকে হারিয়ে আত্মবিশবাস বাড়িয়ে নিল লাল-হলুদ।

ব্যারাকপুর স্টেডিয়ামে রবিবারের ম্যাচে দাপট দেখায় লাল-হলুদ। দেখে মনেই হচ্ছিল না আগের ডার্বিতে পাঁচ গোল খাওয়া নিয়ে চাপে রয়েছে তারা। উল্টে আক্রমণ বেশি ছিল ইস্টবেঙ্গলের। সেখান থেকে গোলও এসে যায় প্রথমার্ধেই তবে রেফারি সেই গোল নাকচ করেন। পরে যদিও ছবিতে দেখা যায়, বলটা ক্রসবারে লেগে গোলের মধ্যেই পড়েছিল। এরপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় রেফারিকে নিয়ে সমালোচনা।

৬১ মিনিটে লাল-হলুদের হয়ে গোল করেন সিনিয়র দলের হয়ে ভাল খেলা সায়ন বন্দোপাধ্যায়। এর আগে সুপার কাপের ডার্বিতেও নজর কেড়েছেন সায়ন। এদিনও তাঁকে পাওয়া গেল সেই রকম ছন্দেই। কখনও একাধিক প্রতিপক্ষকে ড্রিবল করে যাওয়া হোক, বা সতীর্থের উদ্দেশ্যে ক্রস রাখা। প্লেয়ার হিসেবে তিনি কতটা পরিনত হয়েছে, তা ফের জানান দিলেন তিনি। ডানদিক থেকে ভেসে আসা ক্রসে দারুণভাবে মাথা ছুঁয়ে গোল করে যান সায়ন। ৭৯ মিনিটেও তিনি একটি ক্রস বড়িয়েছিলেন। সেটা থেকে গোল করতে পারলে বাকি ১০ মিনিট অতিরিক্ত চাপ সহ্য করতে হত না লাল-হলুদ ডিফেন্সকে।

ম্যাচের ৮৩ মিনিটে গোল করার দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল মোহনবাগান। ইস্টবেঙ্গল আক্রমণ তুলে আনলেও কাউন্টার অ্যাটাকে সুযোগ এসে যায় মেরিনার্সদের কাছে। তবে সেখান থেকে গোল হয়নি। দারুণ ডিফেন্ডিং করেন আদিল অমল। ম্যাচের শেষ দিকে ইনজুরি টাইমে লাল-হলুদের আসে দ্বিতীয় গোল। শ্যামলের গোলে বাড়ে ব্যবধান। এর মধ্যেই পেনাল্টি বক্সের মধ্যে হাতে বল লাগায় পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেনি মোহনবাগান।

আরও পড়ুন- ম্যাচ শেষে ইডেন মাতালেন কিং খান, ভিডিও পোস্ট কেকেআরের

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...