Friday, April 3, 2026

প্রাক্তন দল গুজরাতের কাছে হার হার্দিকের, মুম্বইকে ৬ রানে হারাল শুভমন গিলরা

Date:

Share post:

জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল গুজরাত টাইটান্স। এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে হারালো ৬ রানে। গুজরাতের হয়ে ব্যাট হাতে ৪৫ রান করেন সাই সুর্দশন। এদিকে কাজে এল না রোহিত শর্মার ৪৩ রান। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে গুজরাত।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে গুজরাত। গুজরাতের হয়ে ৪৫ রান করেন সাই সুর্দশন। ৩১ রান করেন অধিনায়ক শুভমন গিল। ১৯ রান করেন ঋদ্ধ্বিমান সাহা। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ২ উইকেট নেন কটজে । একটি উইকেট নেন পিজুস চ্যাওলা।

জবাবে ব্যাট করতে নেমে ১৬২ রানে গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ৪৩ রান করেন তিনি। শূন্যরানে আউট হন ঈশান কিষাণ। ২০ রান করেন নামান ধির। ব্রেভিস করেন ৪৬ রান। প্রাক্তন দলের বিরুদ্ধে ১১ রান করেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গুজরাতের হয়ে দুটি করে উইকেট নেন ওমারজাই, উমেশ যাদব, জনসন এবং মোহিত শর্মা। একটি উইকেট নেন সাই কিশোর।

আরও পড়ুন- আইপিএল-এর প্রথম ম্যাচেই বোর্ডের কথা অমান্য করলেন রাহুল, কি করলেন লখনৌ’র অধিনায়ক?

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...